শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অত্যাচার করার অভিযোগ

রাজ্য | Burdwan contro : পুত্রর হাতে জাতীয় পতাকা, হুইল চেয়ারে বৃদ্ধা মা, ' বিচার চাই ' বলে জেলাশাসক দপ্তরে হাজির এই পরিবার

Sumit | ২৫ জুলাই ২০২৪ ০২ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বৃদ্ধা মা হুইল চেয়ারে বসে আছেন। সঙ্গে রয়েছে কন্যা। পুত্র জিবান শেখের হাতে জাতীয় পতাকা। শাসকদলের নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে জেলাশাসকের কাছে বিচার চাইতে এল পূর্ব বর্ধমানের এই পরিবার। 

জিবানের দাবি, তৃণমূলের দুই স্থানীয় নেতা শেখ মাসুদ ও শেখ সালাউদ্দিনরা তাঁর বোনের বিয়ে ভেঙে দেওয়া ছাড়াও রেশন কার্ড কেড়ে নিয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ড কেড়ে নিয়েছে। জমির কাগজপত্র পাল্টে দিয়েছে। তাঁরা কংগ্রেস দলের কর্মী বলেই এই অত্যাচার চালানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। 

এর আগেও অত্যাচারের অভিযোগ তুলে জিবান ও তাঁর ভাই বাজান শেখ জাতীয় পতাকা হাতে রাস্তায় গড়াগড়ি খেতে খেতে জেলাশাসকের দপ্তরে প্রতিকার চাইতে এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের ৮৬ বছরের মা কোহিনুর বিবি ও বোন মমতাজ‌। 

গত দু'বছর ধরে নানা স্তরে এবিষয়ে দরবার করা ছাড়াও কলকাতায় রাজভবনের সামনে এসেও বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিলেন তাঁরা। পুলিশ তাঁদের সুরাহার আশ্বাস দিলে জিবানের পরিবার নিরস্ত হয়। 
কিন্তু কিছুই না হওয়াতেই তাঁরা বৃহস্পতিবার এই প্রতিবাদে সামিল হয়েছেন বলে তাঁরা জানিয়েছেন।

গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জানিয়েছেন, এর আগে যখন তিনি এই ঘটনা জানতে পারেন তখন নিজে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত এসডিওকে অনুরোধ জানিয়েছিলেন বিষয়টি দেখার জন্য। পরিবারটি যে দাবি করছে তা সঠিক নয় বলেই বিধায়কের দাবি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া