শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ জুলাই ২০২৪ ০১ : ১৫Sumit Chakraborty
সভাধিপতির 'তুঘলকি' আচরণে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৭ জন সদস্যের বেশিরভাগ এই গাছ নিতে বহরমপুরে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
মুর্শিদাবাদ জেলা পরিষদের এক তৃণমূল সদস্য বলেন," বুধবার হঠাৎই সভাধিপতির ব্যক্তিগত সহায়ক জেলা পরিষদ সদস্যদের একটি গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান সভাধিপতি নির্দেশ দিয়েছেন বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণের জন্য প্রত্যেক সদস্যকে ১০০টি করে চারা গাছ দেওয়া হবে এবং দ্রুত সেই গাছগুলো জেলা পরিষদ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য।"
ওই সদস্য বলেন ,"জেলা পরিষদের ৭৭ জন সদস্যকে ১০০টি করে গাছ দেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত সভাধিপতি সম্পূর্ণ একাই নিয়ে নিলেন। তার আগে জেলা পরিষদের সাধারণ সদস্যদের সাথে তিনি আলোচনা করার প্রয়োজনই বোধ করেননি। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সদস্যরা কী করে গাছ নিতে আসবে এবং গাছ পরিবহন খরচ কে দেবে কিছুই আমাদের জানা নেই।"
মুর্শিদাবাদ জেলা পরিষদের ১৫ নম্বর আসনের তৃণমূল সদস্যা চেসমিনা পারভিন বলেন,"প্রায় ১ বছর আগে জেলা পরিষদের সভাধিপতির আসনে বসার পর থেকে রুবিয়া সুলতানা কোনও দিন কোনও বিষয় নিয়ে সাধারণ সদস্যদের সঙ্গে আলোচনাতেই বসেননি। উনি সম্পূর্ণ নিজের ইচ্ছামত জেলা পরিষদ চালাচ্ছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি গাছ নিতে বহরমপুর যাব না। "
ডোমকল মহকুমা থেকে নির্বাচিত তৃণমূলের অপর এক জেলা পরিষদ সদস্য বলেন," মুর্শিদাবাদ জেলা পরিষদের আগের বোর্ডও তৃণমূল কংগ্রেস চালিয়েছে। সেই সময় প্রায় সমস্ত বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হত। কী গাছ কেনা হচ্ছে , কত টাকা খরচ হচ্ছে -কিছুই আমাদের জানা নেই। এর প্রতিবাদে আমরাও গাছ নিতে যাব না। "
মুর্শিদাবাদের ফরাক্কা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা মহসিনা খাতুন বলেন," ফরাক্কা দিকে বহরমপুরে একটি গাড়ি ভাড়া করে ১০০ টি গাছ আনতে গেলে প্রায় ৫-৬ হাজার টাকা খরচ হবে। তার থেকে অনেক কম টাকাতে আমরা স্থানীয়ভাবে গাছ কিনে তা লাগাতে পারব। জেলা পরিষদের সভাধিপতি একাই সিদ্ধান্ত নিয়ে নিলেন বহরমপুর থেকে গাছ বিতরণ করা হবে, অথচ তার আগে একবারও আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। সভাধিপতি 'তুঘলকের' মত জেলা পরিষদ চালাচ্ছেন। "
জেলা পরিষদের আরও এক তৃণমূল সদস্য বলেন," বর্ষাকালে গ্রামাঞ্চলের বহু মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিছু কিছু জায়গায় ত্রিপল এবং ত্রাণ দেওয়া হচ্ছে অথচ আমাদের মত জেলা পরিষদের সাধারণ সদস্যরা মানুষকে কোনওভাবে সাহায্য করতে পারছি না। সভাধিপতি আমাদের সঙ্গে দেখাও করেন না , সহযোগিতাও করেন না।"
বনমহোৎসব উপলক্ষ্যে জেলা পরিষদের অফিস থেকে গাছ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ,রেয়াত হোসেন সরকারকে এই বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। তিনি বলেন ,"আমি বিতর্কে জড়াতে চাই না। তবে চারা গাছ কারা দিচ্ছে, কে বিতরণ করছে এই বিষয়ে আমার কিছুই জানা নেই। "
গোটা বিষয়টি নিয়ে সভাধিপতির প্রতিক্রিয়া জানতে তাঁর সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াটসঅ্যাপ মেসেজের তিনি জবাব দেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার