শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৪ জুলাই ২০২৪ ২১ : ০৭Rajat Bose
সম্প্রতি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আবার সেই পুকুর বোঝানোর কাজ পুনরায় শুরু হয়। এই নিয়ে একাধিকবার পুর কর্তৃপক্ষকে অভিযোগ জানান স্থানীয়রা। অবশেষে খবর পৌঁছয় চেয়ারম্যানের কানে। এদিন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো পূর্ত দপ্তরের পুর পারিষদ সুবীর ঘোষকে নিয়ে উপস্থিত হন। শুরু হয় পুকুর খননের কাজ। অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ডের রাধা গোবিন্দ কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুকুর বোজানো চলছিল। স্থানীয় পুর সদস্য বিষয়টি পুরসভার নজরে আনেন। পুকুর বোজানোর ফলে বন জঙ্গলে ভরেছে এলাকা। পোকামাকড়, মশার উৎপাত বেড়েছে। দূষণ ছড়াচ্ছে এলাকায়। অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি অবিলম্বে এই পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। তাতে সাধারণ মানুষদের সুবিধা হবে এবং এলাকা দূষণমুক্ত হবে। স্থানীয়দের দাবি অনুযায়ী, এদিন ওই পুকুরও খননের কাজ শুরু হয়। প্রসঙ্গত, সম্প্রতি পুর প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে জলাশয় বুজিয়ে বেআইনি আবাসন তৈরি হওয়ার ফলে সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই আরও সক্রিয়তা বাড়ে। বেআইনি দখলদারী উচ্ছেদের পাশাপাশি বৈদ্যবাটি পুরসভা এলাকায় বুজিয়ে ফেলা পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এন সি ব্যানার্জি রোড এলাকায় একটি ১৭ শতক পুকুর ভরাট হয়ে গিয়েছিল। হাইকোর্ট ও মৎস্য দপ্তর থেকে পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছিল পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে। ২০১৭ সালের পর থেকে টালবাহানা চলতে থাকে। পুরসভার কাছে ওই পুকুর খননের টাকা নেই বলে জানানো হয়। ফলে সেই পুকুর এখনও বোঝানো অবস্থাতেই পরে রয়েছে।
বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, পুকুর বোজানোর খবর পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ অনেক সময় অভিযোগ করেন না। সেক্ষেত্রে কাউন্সিলরদের বলেছি তারা যেন অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এ ধরনের অসামাজিক কাজ বরদাস্ত করা যাবে না।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার