শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুলাই ২০২৪ ০৪ : ০৬Pallabi Ghosh
জানা গিয়েছে, গত কয়দিন ধরেই জলপাইগুড়ি জেলার মালবাজারের নেওড়া চা বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। সন্ধ্যা নামলেই শ্রমিক মহল্লায় ঢুকে গরু, ছাগলের উপর আক্রমণ করছিল চিতাবাঘ। ফলে শ্রমিক মহল্লায় আতঙ্ক ছড়াচ্ছিল। বাধ্য হয়ে চা বাগান কর্তৃপক্ষ মালবাজার বন দপ্তরে যোগাযোগ করলে বন দপ্তর চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতার ব্যবস্থা করে।
গত সোমবার ছাগলের টোপ দিয়ে চা বাগানে চিতাবাঘের উপদ্রুত ১৬ নম্বর সেকশান সংলগ্ন এলাকায় একটি খাঁচা পাতা হয়েছিল। ৪ দিনের মাথায় শুক্রবার সাতসকালে সেই খাঁচাতেই একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ বন্দী হয়। চা বাগানে আরও কয়েকটি চিতাবাঘ ঘুড়ে বেড়াচ্ছে বলে শ্রমিকেরা জানান। এর পর বাগান কর্তৃপক্ষের অনুরোধে চা বাগানে আবারও একটি খাঁচা পাতেন। বাগানের ৩ নম্বর সেকশান সংলগ্ন এলাকায় পাতা সেই খাঁচায় মঙ্গলবার আরেকটি চিতাবাঘ ধরা পড়ল।
জঙ্গলের পাশাপাশি ডুয়ার্সের চা বাগানগুলিও এখন চিতাবাঘের স্বাভাবিক বাসভূমিতে পরিণত হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকায় শুনশান চা বাগানের নিকাশি নালায় ডেরা গেড়ে থাকতে চিতাবাঘ পছন্দ করে। সন্তান প্রসব ও প্রতিপালন করার জন্য মা চিতাবাঘ চা বাগানের নিকাশি নালাগুলিকে বেছে নেয়। ফলে চা বাগানে কাঁচা চা পাতা তোলা কিম্বা চা গাছের পরিচর্যার কাজ করতে গিয়ে চিতাবাঘের কাছাকাছি শ্রমিকেরা চলে গেলে, অনেক সময়েই চিতাবাঘের হামলায় শ্রমিকদের আহত হওয়ার ঘটনা ঘটে থাকে।
এদিন সকালে শ্রমিকরা খাঁচায় বন্দী অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে সেখানে ভিড় জমে যায়। বনদপ্তরের মালবাজার স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রাখার পর সেটি সম্পূর্ণ সুস্থ রয়েছে তা নিশ্চিত হয়ে মঙ্গলবারই চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার