বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৫ নভেম্বর ২০২৩ ২২ : ২৫
ওয়াংখেড়ে স্টেডিয়ামকে শচীন তেন্ডুলকরের মাঠ বলা হয়। আর সেই মাঠেই তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। এতদিন দু’জনেই ৪৯ তম শতরানের রেকর্ডে দাঁড়িয়েছিলেন। তবে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধ ৫০ তম শতরান করে নতুন রেকর্ডের শিরোপা বিরাটের নামে।
02. দ্বিতীয় সেমি ফাইনালের লড়াই
দ্বিতীয় সেমিফাইনালে কাল ইডে গার্ডন্সে মুখোমুখি অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা। ভারতে বিরুদ্ধে রবিবার ফাইনালে কোন দেশ ওঠে এখন সেটাই দেখার বিষয়। রবিবার বিশ্বকাপের ফাইনাল খেলা হবে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
03. আজ ভাতৃদ্বিতীয়া
আজ ভাতৃদ্বিতীয়া। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাইফোঁটার সেই সব ছবি উঠে এসেছে। আজকের দিনে দিদি-বোনেরা ভাই এবং দাদার মঙ্গল কামনার ফোঁটা দেন।
04. যৌনকর্মীরা ফোঁটা দিলেন বিধায়ককে
বাদ গেলেন না যৌনকর্মীরাও। সোনাগাছিতে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। দুর্বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ফোঁটা দিলেন সকলকে। উপস্থিত হয়েছিলেন বিধায়ক দেবাশিস কুমারও। যৌনকর্মীদের হাত থেকে ফোঁটা নিলেন তিনিও।
05. বুম্বাদার ভাইফোঁটা
চট্টোপাধ্যায় পরিবারের ভাইফোঁটা তুমুল জনপ্রিয়। প্রতি বছর বোনের পাশাপাশি এদিন ‘ইন্ডাস্ট্রি’ আরও অনেকের থেকেই ফোঁটা নেন। সারা বছর কড়া ডায়েট। এদিন তিনি তাঁর প্রিয় খাবার সিঙাড়ায় কামড় দেন। এবছর দু’জনেই মুম্বইয়ে। ফলে, উদযাপন সেখানেই হচ্ছে। সবুজ শাড়িতে স্নিগ্ধ পল্লবী। ‘বুম্বাদা’ ডেনিম জিন্সে ঝকঝকে। রকমারি মিষ্টি প্লেটে সাজিয়ে ফোঁটাপর্ব সেরেছেন তাঁরা।
06. শোভনদেবের ভাইফোঁটা
পরনে সাদা পাঞ্জাবি আর হাতের মুঠোয় মিষ্টির থালা নিয়ে জমজমাট ভাইফোঁটার অনুষ্ঠান সম্পন্ন হল মন্ত্রী। শোভনদেব চট্টাপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে। নিয়ম মেনে প্রথমে চন্দনের এবং পরে দইয়ের ফোঁটা দিলেন তাঁর দিদি–বোনেরা।
07. ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
ভাইফোঁটার দিন হেরিটেজ কলেজের হস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ছাত্রীর নাম সাবানা। বোকারোর বাসিন্দা সাবানার দেহ সকাল সাড়ে আটটা নাগাদ হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে আনন্দপুর থানা এলাকার পুলিশ।
08. খাস কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ
জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল খাস কলকাতায়। মানিকতলার পাঞ্জাবি গ্যারাজ এলাকার ঘটনা। মৃতের নাম অনিল রজক। বয়স ৪৫। সূত্রের খবর, মানিকতলার বাগমারি চত্বরে জুয়ার আসর ও ক্রিকেট বেটিংয়ের অভিযোগ ছিল। জুয়ার আসর বসানোর প্রতিবাদ করার পরই অনিল রজককে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ পরিবারের।
09. হাওড়ায় নাবালিকা অপহরণে উত্তেজনা
নাবালিকা অপহরণের চেষ্টার অভিযোগ হাওড়ার জগৎবল্লভপুরে। অভিযুক্তকে মারধর করে স্থানীয়রা। এমনকী ভাঙচুর করা হয় তার বাইক। পরে অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
10. শ্মশানকালীর বির্সজনে মানুষের ভিড়
শ্মশানকালীর বির্সজনে মানুষের ভিড়। বাজি ফাটিয়ে আরাধনা করলেন কালীঘাটবাসী ।পুলিশি নিরপত্তা ছিল জোরকদমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ