শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Electric Bill: বিল দেওয়ার পরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে উত্তপ্ত কান্দি, জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিগ্রহের অভিযোগ

Rajat Bose | ২২ জুলাই ২০২৪ ০০ : ৫৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিদ্যুৎ দপ্তরের একটি অফিসে কৃষকদের বিক্ষোভ চলাকালীন এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল কয়েকজন কৃষকের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। 



বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, বকেয়া বিল পরিশোধ না করার ফলে সম্প্রতি কান্দির হিজল, সাবিত্রীনগর, চাঁদনগর সহ আরও কিছু এলাকায় চাষের জমিতে জল দেওয়ার জন্য ব্যবহৃত সাবমারসিবল পাম্পের বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করেছে। এর ফলে গত প্রায় তিন দিন ধরে ওই এলাকার কৃষকরা ধানের জমিতে জল দিতে পারছেন না। জেলায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার ফলে কৃষকদের উৎপাদিত ধান মাঠেই শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

 
সূত্রের খবর, গোটা বিষয়টির সমাধান চেয়ে আজ হিজল এবং আশেপাশের কয়েকটি গ্রামের বেশ কিছু কৃষক বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে জড়ো হন। অভিযোগ সেই সময় কয়েকজন কৃষক আকিবুর রহমান নামে এক জুনিয়ার ইঞ্জিনিয়ারকে শারীরিকভাবে নিগ্রহ করেন। 


আব্দুস সামাদ নামে বিক্ষোভরত এক কৃষক বলেন, ‘‌বেশিরভাগ কৃষক নিজেদের বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দিয়েছেন। হাতে গোনা মাত্র কয়েকজন কৃষক এখনও তাদের প্রদেয় টাকা জমা করেনি। কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্তাদের নির্দেশে হিজল এলাকার সমস্ত কৃষকদের চাষের জমির সাবমারসিবল পাম্পের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। এর ফলে যারা টাকা দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন তারাও বিপদে পড়েছেন।’‌ 
গোটা ঘটনার সমাধান চেয়ে সোমবার কৃষকেরা বিদ্যুৎ দপ্তরের অফিসে গেলে অভিযোগ দীর্ঘক্ষণ তাদেরকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর উত্তেজিত কৃষকরা একপ্রকার জোর করে বিদ্যুৎ দপ্তরের অফিসে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেই সময় অফিসে উপস্থিত এক জুনিয়র ইঞ্জিনিয়ার কৃষকদের অভিযোগ শুনতে ‘‌অস্বীকার’‌ করলে কয়েকজন তাঁকে শারীরিকভাবে হেনস্তা করে বলে অভিযোগ। 
নিগৃহীত ওই জুনিয়র ইঞ্জিনিয়ার বলেন, ‘‌মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছি। আমার মনে হয় আলোচনার নামে আমাকে নিগ্রহ করার জন্য ওই কৃষকদের মধ্যে কয়েকজন এসেছিলেন।’‌ যদিও কৃষকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া