শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Chhattisgarh: ভীনরাজ্যে পড়তে গিয়েছিলেন, মর্মান্তিক পরিণতিতে কান্নার রোল পরিবারে। ছত্তিশগড় থেকে খবর এল গুড়াপে, বাঁধের জলে পড়ে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার। শোক গুড়াপের সাধু পরিবারে। মৃত ছাত্রের নাম কৌস্তভ সাধু(২৩), বাড়ি হুগলি জেলার গুড়াপ থানার খাজুরদহ মিলকি গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে।

রাজ্য | Chhattisgarh: উচ্চশিক্ষার জন্য ছত্তিশগড়ে গিয়েছিলেন গুড়াপের পড়ুয়া, পরিণতি শুনলে শিউরে উঠবেন

Riya Patra | ২২ জুলাই ২০২৪ ২২ : ৩০Riya Patra
মিল্টন সেন,হুগলি: ভীনরাজ্যে পড়তে গিয়েছিলেন, মর্মান্তিক পরিণতিতে কান্নার রোল পরিবারে। ছত্তিশগড় থেকে খবর এল গুড়াপে, বাঁধের জলে পড়ে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার। শোক গুড়াপের সাধু পরিবারে। মৃত ছাত্রের নাম কৌস্তভ সাধু(২৩), বাড়ি হুগলি জেলার গুড়াপ থানার খাজুরদহ মিলকি গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ছত্তিশগড়ের বিলাসপুর গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা নিয়ে স্নাতকোত্তর করছিলেন কৌস্তভ। ওই বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের ডিসেম্বরে ভর্তি হয়েছিল সে। ফাইনাল পরীক্ষা শেষে সেপ্টেম্বর মাসে বাড়ি ফেরার কথা ছিল। কৌস্তভ মগরার শ্রী গোপাল ব্যানার্জি কলেজ থেকে বিএসসি পাশ করেছেন।

এদিন তাঁর মা সোমা সাধু জানিয়েছেন, রবিবার সকাল দশটায় এক বন্ধুর জন্মদিনে রতনপুর বাঁধে গিয়েছিলেন ছেলে। তার আগের রাতে অর্থাৎ শনিবার ফোন করে ওখানে যাওয়ার কথা বলেছিলেন। তিনি কৌস্তভকে জলের কাছে যেতে বারবার বারণও করেছিলেন। বলেছিলেন, 'সাঁতার জানিস না, তাই জলের কাছে যাবি না।' মায়ের বিলাপ, ছেলে শুনল না কথা। কৌস্তভের বাবা কাশিনাথ সাধু বলেছেন, বন্ধুদের সঙ্গে গিয়েছিল। ঠিক কী হয়েছিল তিনি জানেন না। গুড়াপ থানা থেকে বিকালে খবর দেয় ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ছাত্রের আত্মীয় মিন্টু সাধু বলেন, 'মেধাবী ছাত্র ছিল কৌস্তভ। উজ্বল ভবিষ্যতের কথা ভেবে ভীনরাজ্যে পড়তে গিয়েছিল। কিন্তু মর্মান্তিক পরিনতি হল। তাঁকে খুন করা হয়েছে ? কী কারনে মৃত্যু হল তার তদন্ত হওয়া দরকার।' বিলাশপুর থেকে প্রায় ৩০ কিমি দূরে রতনপুরে খুটাঘাট বাঁধ। বর্ষার সময় জলে ভরা থাকে ওই বাঁধ। সেখানেই বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, ছত্তিশগড় থেকে গুড়াপ থানায় খবর আসে, জলে ডুবে মৃত্যু হয়েছে ছাত্রের। পরিবারকে জানানো হয়েছে। তাঁরা মৃতদেহ আনতে ছত্তিশগড়ে গিয়েছে। পরিবার অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া