রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

সাধুরবেশে সরকারি আবাসনে ঢুকে গৃহবধূর সোনার গহনা লুঠ করে পালাল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার ফরাক্কা ব্যারেজ প্রকল্পের সরকারি আবাসনে। গৃহবধূর অভিযোগ, প্রায় তিন ভরি সোনার গয়না ছলনা করে নিয়ে পালিয়েছে সাধুবেশী দুই ব্যক্তি।

রাজ্য | FAKE CASE : সাধু সেজে 'অসাধু' কারবার, সর্বস্ব খোয়ালেন গৃহবধূ

Sumit | ১৯ জুলাই ২০২৪ ২০ : ২৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : সাধুরবেশে সরকারি আবাসনে ঢুকে গৃহবধূর সোনার গহনা লুঠ করে পালাল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার ফরাক্কা ব্যারেজ প্রকল্পের সরকারি আবাসনে। গৃহবধূর অভিযোগ, প্রায় তিন ভরি সোনার গয়না ছলনা করে নিয়ে পালিয়েছে সাধুবেশী দুই ব্যক্তি।

জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ দু'জন ব্যক্তি সাধুর বেশে ওই সরকারি আবাসনে প্রবেশ করে। তারপর তাঁরা মিতালী মল্লিক ও শিবা মল্লিক নামের এক দম্পতির কোয়ার্টারে যান। সেখানে গিয়ে প্রথমেই তাঁরা ভিক্ষে চায় এবং মিতালীর স্বামীর পেশাগত বিষয় বিভিন্ন কথা বলতে থাকেন। তারপর একজন 'সাধু' মিতালীর কাছ থেকে এক গ্লাস জল খেতে চান। সেই সময় অপর এক 'সাধু' জাদু খেলা দেখাবে বলে ওই গৃহবধূর কাছ থেকে কিছু টাকা চান।

তবে মিতালীদেবী প্রথমে টাকা দিতে অস্বীকার করেন। কিন্তু বারংবার দুই 'সাধু' তাঁকে অনুরোধ করতে থাকলে কথার ফাঁদে পড়ে মিতালীদেবী দু'জনের হাতে ১৬০ টাকা তুলে দেন। তারপরই তাঁরা বিভিন্ন ম্যাজিক করে ওই টাকা দ্বিগুণ করে দেখায় ।

এরপর ওই সাধুবেশী ব্যক্তিরা গৃহবধূর কাছ থেকে তাঁর সমস্ত সোনা ও রুপোর গয়না চান সেগুলো দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে।

মিতালিদেবী বলেন,"তখনও কিছু বুঝতে না পেরে তাঁদের কথার ফাঁদে পড়ে মন্ত্রমুগ্ধ হয়ে ঘরে থাকা প্রায় তিন ভরি সোনার গয়না আমি দুই সাধুর হাতে তুলে দিই। এরপর একটি শাড়ির মধ্যে সমস্ত সোনার অলংকারগুলো রেখে শাড়িটিকে বেঁধে দিয়ে 'পোটলা'টি আলমারির লকারের মধ্যে রেখে দিতে বলেন এবং বৃহস্পতিবার বিকেলের পর ওই শাড়িটি খুলে দেখতে বলেন। সেই সঙ্গে এও বলে দেন শাড়িটি খোলার আগে যেন কাউকে কিছু জানানো না হয়।"

দুই 'সাধুর' কথামত গতকাল বিকেলে পাঁচটায় ওই গৃহবধূ শাড়িটি খুলে দেখেন তারমধ্যে কোনওরকম অলংকার নেই। তার বদলে রয়েছে কিছু রুদ্রাক্ষের তাবিজ ও ঠাকুরের মূর্তি। এই দৃশ্য দেখার পর কান্নায় ভেঙে পড়েন গৃহবধূ। তখন ওই মহিলা বুঝতে পারেন সাধুবেশী দুই দুষ্কৃতী তাঁদেরকে প্রতারিত করে সোনার গহনা লুট করে নিয়ে গেছে।

বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার বিকেলে ফরাক্কা থানায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মল্লিক দম্পতি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া