রবিবার ১৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৮ জুলাই ২০২৪ ০২ : ৩১Riya Patra
আহত এই ব্যক্তির নাম সাবির মণ্ডল। বাড়ি জলঙ্গি থানার সাহেবরামপুর কীর্তনীয়াপাড়াতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ তারিখে সাবির মন্ডল চোয়াপাড়া ভক্তের মোড়ে প্রণব শীল নামে এক ব্যক্তির সেলুনে চুল-দাড়ি কাটতে যান। সেখানে কোনও একটি বিষয় নিয়ে হঠাৎই সাবিরের সঙ্গে প্রণব শীলের বচসা শুরু হয়।
জানা গিয়েছে, ঘটনার সময় জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পালের গাড়ির ড্রাইভার শামীম মন্ডল সহ আরও কয়েকজন সিভিক পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিলেন ।ঘটনাটি তাঁরা দেখতে পেয়ে হস্তক্ষেপ করেন এবং সাবির ও প্রণব দুজনকেই জলঙ্গি থানায় নিয়ে যাওয়া হয়।
সাবিরের অভিযোগ, 'ছোট্ট একটি বিষয় নিয়ে প্রণব শীলের সঙ্গে বচসা হয়েছিল । তার কোনও অভিযোগ ছিল না, কিন্তু জলঙ্গি থানার ওসি-র ড্রাইভার শামিম মণ্ডল নিজের ক্ষমতা দেখানোর জন্য থানায় গিয়ে বলেন আমি নাকি বড়বাবুকে গালাগালি করেছি।'আরও অভিযোগ, 'এই ঘটনা শুনে থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল ,একজন প্রবেশনারি সাব-ইন্সপেক্টর তাপস শীল সহ আরও কয়েকজন পুলিশ আধিকারিক আমাকে প্রচন্ড মারধর করেন। গত প্রায় ১০ মাস ধরে আমার পা ভাঙা রয়েছে ।পুলিশকে বারবার সে কথা বলা সত্ত্বেও তারা কোনও কথায় কর্ণপাত না করে আমাকে সকলের সামনে মারধর করতে থাকেন ।আমার গায়ে এবং গোপনাঙ্গে লঙ্কা বেটে তারা লাগিয়ে দেয়।'
১৬ তারিখে রাতেই তাকে পি আর বন্ডে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শামিম। প্রথমে তাঁকে সাদিখানদিয়ার হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেওয়া হয় ।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শামিম।
তিনি বলেন, প্রণব শীলের তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না ।কিন্তু পুলিশ জোর করে এখন তাকে অভিযোগ করতে বাধ্য করছে । গোটা বিষয়টি তিনি ইতিমধ্যেই মুর্শিদাবাদের এসপি সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে মেল করে জানিয়েছেন।
যদিও সাবিরের উপর কোনও অত্যাচার করা হয়নি বলে জানিয়েছেন জলঙ্গি থানার এক আধিকারিক। তিনি বলেন, সাবির ওই সেলুন দোকান মালিককে কাঁচি দিয়ে খুন করার চেষ্টা করেছিল। পুলিশ কর্মীরা তা দেখতে পেয়ে দু'জনকেই থানায় নিয়ে আসে। সেই সময় তৃণমূলের এক অঞ্চল সভাপতি মাসাদুল শেখ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ফোন করে শামিমকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হওয়ায় তৎক্ষণাৎ তাকে থানা থেকে ছেড়ে দেওয়া সম্ভব হয়নি । রাতে তাকে পি আর বন্ডে ছেড়ে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার