মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shravani Mela:

রাজ্য | Shravani Mela: মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলায় পূণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, নজর যোগাযোগ মাধ্যমে

Riya Patra | ১৮ জুলাই ২০২৪ ০০ : ১৪Riya Patra
মিল্টন সেন,হুগলি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আসন্ন শ্রাবণী মেলায় পূণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী প্রশাসন। সম্প্রতি উচ্চপর্যায় বৈঠক বসেছিল হয়েছে জেলাশাসকের দপ্তরে। বৃহস্পতিবার হরিপালের কাশি বিশ্বনাথ সেবা সমিতির সভাকক্ষে মেলা সম্পর্কিত বিষয়ে পুনরায় আয়োজিত বৈঠকে একাধিক গুরুত্ত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ সুপার (গ্রামীণ) কামনাশিষ সেন, হরিপালের বিধায়ক করবি মান্না, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। 


পূণ্যার্থীদের সুবিধার্থে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন কোনও প্রকারের প্লাস্টিক ব্যবহার করা যাবে না। তাই স্বেচ্ছাসেবী সংগঠন এবং দোকান সব ক্ষেত্রে শালপাতা অথবা কাগজের থালা বাটি ব্যবহার করে খাবার সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। মিশন নির্মল বাংলার মাধ্যমে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।  
বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার ক্ষেত্রে ক্যাম্প করা বাধ্যতা মূলক। থাকবে এ্যাম্বুলেন্স, রাস্তায় থাকবে পর্যাপ্ত আলো। আর প্রত্যেক ক্যাম্পে নজরদারি চালাবে জেলা প্রশাসনের ক্যাম্প।

 বৈদ্যবাটি থেকে তারকেশ্বরে জল ঢালা পর্যন্ত গিয়ে খুব সহজে যাতে পূণ্যার্থীরা জল ঢালতে পারেন সেই লক্ষে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেহেতু তাঁরা পায়ে হেঁটে তারকেশ্বর যান তাই তারকেশ্বর বৈদ্যবাটি রোডসহ সংলগ্ন একাধিক রাস্তা সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঙ্গার ঘাটে জল তোলার সময় কোনরূপ দুর্ঘটনা না হয়, তারজন্য সেচ দপ্তরের মাধ্যমে চালানো হবে নজরদারি। জাল দিয়ে ঘিরে দেওয়া হবে ঘাটকে। সাধারণত বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে পূণ্যার্থীরা জল তুলে থাকেন। তাই এদিন নিমাইতীর্থ ঘাট সহ সংলগ্ন ৬ টি ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখেছেন মন্ত্রী এবং জেলা পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা। ঘুরে দেখেন রেল স্টেশন। মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, বৈঠকে শ্রাবণী মেলা নিয়ে রেল দপ্তরের সঙ্গেও আলোচনা হয়েছে।

আরপিএফ এবং রেল প্রশাসনকে অবগত করা হয়েছে পূণ্যার্থীরা যাতায়াতের সময় রেলগেট চত্ত্বরে কড়া নজরদারি রাখতে হবে। একইসঙ্গে শেওড়াফুলি এবং বৈদ্যবাটি স্টেশনে ট্রেনে পূর্নার্থীদের নামা ওঠার বিষয়টির দিকে নজর দিতে বলা হয়েছে। গোটা শ্রাবণ মাস দুর দূরান্ত থেকে আগত হাজার হাজার পুণ্যার্থীর ভিড় উপচে পড়ে রেল স্টেশনে। তাই ২০ মিনিট অন্তর লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রেল প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে প্রতি আধঘন্টা অন্তর শনিবার ভোর থেকে রবিবার দুপুর পর্যন্ত ৫০ টি অতিরিক্ত বাস সাঁতরাগাছি, বর্ধমান সহ সহ বিভিন্ন রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যোগাযোগের বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে। প্রয়োজনে পূণ্যার্থীদের নিয়ে বাস কলকাতার ধর্মতলায় পর্যন্ত যাবে।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া