সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৭ জুলাই ২০২৪ ২৩ : ০৩Rajat Bose
তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, ‘বেলডাঙা–২ ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মরত নির্মাণ সহায়করা এলাকায় আলো লাগানো এবং জল সরবরাহের কাজ করার জন্য টেন্ডারে এমন শর্ত রাখছেন যার ফলে স্থানীয় কন্ট্রাক্টররা কাজ করতে পারছেন না। আর এই কাজে প্রাক্তন ব্লক সভাপতি তাদের মদত দিচ্ছেন। বেলডাঙা–২ পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার স্ত্রী। ওনারা চেষ্টা করছেন পঞ্চায়েত সমিতি এলাকায় অবৈধভাবে বিভিন্ন রকমের টেন্ডারের কাজ করতে। এক লাখ টাকার নীচের টেন্ডারের কাজ যাতে কেউ জানতে না পারে সেই কারণে তা নোটিশ ছাড়াই করে দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে বেশ কিছু নির্মাণ সহায়ক আমাকে অভিযোগ জানিয়েছেন তাদেরকে ভয় দেখানো হয়েছে।’ তৃণমূল বিধায়ক বলেন, ‘জানতে পেরেছি ওই তৃণমূল নেতা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন একটি জায়গায় কাজ না করেও আমি টেন্ডারের টাকা তুলে নিয়েছি। প্রশাসন এই অভিযোগ পেয়ে তিনবার তদন্ত করেও অভিযোগের সত্যতা খুঁজে পায়নি। ওই তৃণমূল নেতার কাজের জন্য বেলডাঙা–২ ব্লক উন্নয়নের নিরিখে জেলাতে সবথেকে পেছনে পড়ে গেছে। তাদের মর্জিমতো টেন্ডার না হলেই তা বাতিল হয়ে যাচ্ছে।’
তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই এলাকায় বেআইনিভাবে মাটি, বালির কারবার বা কোনও অবৈধ কাজ করতে দেব না। খুব শীঘ্রই দল ওই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
তৃণমূল বিধায়ক আরও অভিযোগ করেন, ‘প্রায় ১ বছর আগে বেলডাঙা–২ পঞ্চায়েত সমিতির অন্তর্গত পাঁচটি ফেরিঘাটের ‘ইজারা’, টেন্ডার না ডেকে রেজুলিশন করে এক ব্যক্তিকে দিয়ে দিয়েছে। টেন্ডার ডাকলে পঞ্চায়েত সমিতির ৫০–৬০ লক্ষ টাকা আয় হত। তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে দ্রুত অনলাইন টেন্ডার করে ওই ঘাটগুলো নিলাম করতে হবে। ওই প্রাক্তন ব্লক সভাপতি এলাকার রেশন ডিলারদের চাপ দিচ্ছেন তাঁর মনোমত কাজ করার জন্য।’
রবিউল আলম চৌধুরী বলেন, ‘ওই প্রাক্তন ব্লক সভাপতির কত সম্পত্তি হয়েছে তার সিআইডি তদন্ত দাবি করছি। উনি পদে থাকাকালীন কত সম্পত্তি করেছিলেন তা রেজিনগরের মানুষের জানার দরকার রয়েছে।’ অন্যদিকে বেলডাঙা–২ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আতাউর রহমান বলেন, ‘বেলডাঙা–২ ব্লকের অন্তর্গত ৬টি গ্রাম পঞ্চায়েতের কোনও সদস্য বা পঞ্চায়েত সমিতির ২৫ জন সদস্যের কারও সঙ্গেই বিধায়কের কোনও যোগাযোগ নেই। আগামী বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কিনা তারও ঠিক নেই। যেহেতু রেজিনগরের তৃণমূল নেতা–কর্মীরা এখনও আমার কথাতেই চলেন তাই আমার বিরুদ্ধে বিধায়ক মিথ্যে অভিযোগ করছেন।’
তিনি অভিযোগ করেন, ‘বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় যে কাজ হয় তার টেন্ডার ওনারই কয়েকজন লোক পায়। একই ‘স্কিম’ দু’বার টেন্ডার করিয়ে উনি টাকা আত্মসাৎ করেছেন। তার প্রমাণও আমার কাছে রয়েছে।’
আতাউর বলেন, ‘উনি প্রায় ১৫ বছর ধরে বিধায়ক রয়েছেন। সাধারণ মানুষরা যে সঠিক পরিমাণে রেশনের মাল পাচ্ছেন না সেই বিষয়ে কথা না বলে উনি রেশন ডিলার–ডিস্ট্রিবিউটরের হয়ে কথা বলছেন। এর কারণ কি সবাই জানে।’
তিনি আরও বলেন, ‘বিধায়ক এবং তাঁর দুই ছেলের বিরুদ্ধে সিআইডি তদন্ত হোক। ওনারা এই সরকারের আমলে এত টাকা, গাড়ি, বাড়ি কিভাবে করলেন তারও তদন্ত হওয়া দরকার।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার