রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Hooghly: রথ দেখতে বেরিয়েছিল। আর ফেরা হল না। ইটাচুনা শ্রী নারায়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্রকে অবশেষে খোঁজ পাওয়া যায় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, খুন করা হয়েছে তাকে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পড়ুয়ার। মৃত ছাত্রের নাম অর্পণ পন্ডিত(১৭)। পুলিশ সূত্রে জানা গেছে, পান্ডুয়ার খন্যান পন্ডিত পাড়ার বাসিন্দা ধনঞ্জয় পন্ডিতের ছেলে অর্পণ। মঙ্গলবার বিকালে উল্টো রথ দেখতে বন্ধুদের সঙ্গে মগরার হোয়েরায় গিয়েছিল অর্পণ। অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। ছেলেকে খুঁজতে খন্যান চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন ধনঞ্জয়।

রাজ্য | Hooghly: রথ দেখতে গিয়েছিল নবম শ্রেণির পড়ুয়া, বন্ধুরা এসে যা খবর দিল পরিবারকে, শুনলে শিউরে ঊঠবেন

Riya Patra | ১৭ জুলাই ২০২৪ ২০ : ৪৩Riya Patra
মিল্টন সেন,হুগলি: রথ দেখতে বেরিয়েছিল। আর ফেরা হল না। ইটাচুনা শ্রী নারায়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্রকে অবশেষে খোঁজ পাওয়া যায় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, খুন করা হয়েছে তাকে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পড়ুয়ার। মৃত ছাত্রের নাম অর্পণ পন্ডিত(১৭)। পুলিশ সূত্রে জানা গেছে, পান্ডুয়ার খন্যান পন্ডিত পাড়ার বাসিন্দা ধনঞ্জয় পন্ডিতের ছেলে অর্পণ। মঙ্গলবার বিকালে উল্টো রথ দেখতে বন্ধুদের সঙ্গে মগরার হোয়েরায় গিয়েছিল অর্পণ। অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। ছেলেকে খুঁজতে খন্যান চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন ধনঞ্জয়। তিনি দেখেন অর্পনের তিনজন বন্ধু অটো করে বাড়ি ফিরছে। তাদের জিজ্ঞাসা করেন অর্পন কোথায়? বন্ধুরা প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি। তখন বন্ধুদের নিয়েই অর্পনের বাবা মগরা থানায় যান। থানায় গিয়ে জানতে পারেন এক কিশোরকে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে মগরা হাসপাতালে নিয়ে গেছে। সেখানে গিয়ে ছেলের খোঁজ পান তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অর্পনকে মগড়া থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রের।

ঘটনায় মৃত ছাত্রের বাবা ধনঞ্জয় পন্ডিত অভিযোগ করেন তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে এবং এই ঘটনার জন্য তার বন্ধুরাই দায়ী। অর্পনের দিদি পূজা ধারা বলেন, তার ভাই প্রতিবন্ধী। তাকে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে। দোষীদের শাস্তি দাবি করেছেন তিনি।

অর্পনের বন্ধু মহাদেব ধারার মা আলপনা ধারা জানিয়েছেন, তার ছেলে প্যান্ডেলের কাজ করে। কাজ থেকে ফিরে প্রতিদিনই বিকেলে বাইক নিয়ে বেরোয়। মঙ্গলবার কোথায় গিয়েছিল কিছু বলে যায়নি। ঘটনায় তিন বন্ধুকে থানায় ডেকে জিজ্ঞাসবাদ করছে মগরা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বাইক চালাতে গিয়ে জিটি রোডে দূর্ঘটনা ঘটেছে। তবে মৃতদের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলে সব দিক খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া