শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

মুর্শিদাবাদ জেলার ১২ নম্বর জাতীয় সড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মঙ্গলবার জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সামশেরগঞ্জ ডাকবাংলো এলাকায় চালু হয়েছে অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা।

রাজ্য | TMC IN MURSHIDABAD: একই মুদ্রার দুটি দিক, কোনটি সামলাবে প্রশাসন !

Sumit | ১৭ জুলাই ২০২৪ ১৯ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার ১২ নম্বর জাতীয় সড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মঙ্গলবার জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সামশেরগঞ্জ ডাকবাংলো এলাকায় চালু হয়েছে অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা। মঙ্গলবার এই ব্যবস্থার উদ্বোধনে জেলা পুলিশের কর্তাদের সঙ্গে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। অনুষ্ঠান পর্বে তিনি নিজে হাতে হেলমেটবিহীন বাইক চালকদের হাতে তুলে দিয়েছিলেন নতুন হেলমেট।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির জেলা পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা কড়া ভাষায় জানিয়েছিলেন প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানোর জন্য সকলকে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে হবে। অথচ এই ঘটনার ২৪ ঘন্টা কাটার আগেই ওই বিধায়কের উদ্যোগে ২১ জুলাইয়ের প্রস্তুতি হিসাবে বুধবার বাসুদেবপুর থেকে ধুলিয়ান পর্যন্ত তৃণমূল কর্মীদের একটি বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হল। যে বিধায়ক সকলকে হেলমেট পড়ে বাইক চালানোর জন্য অনুরোধ করেছিলেন আজ তাঁর উপস্থিতিতেই নিজের দলের বেশিরভাগ কর্মীরা বিনা বাধায় মাথায় হেলমেট ছাড়া দাপিয়ে বাইক র‍্যালি করল। আর নীরবে তা দেখল জেলা পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, সামশেরগঞ্জে বিধানসভা এলাকায় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের সঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তথা জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান ঘনিষ্ঠ আনারুল হক বিপ্লবের দীর্ঘদিন ধরেই 'ঠান্ডা লড়াই' চলছে। কিছুদিন আগে খলিলুর রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য আনারুল হক সামশেরগঞ্জ থেকে রঘুনাথগঞ্জ শহর পর্যন্ত প্রায় ৫০০ বাইকের একটি র‍্যালি করেছিলেন। সেখানেও বেশিরভাগ তৃণমূল কর্মীর মাথাতেই হেলমেট ছিল না। তৃণমূল সূত্রের খবর, সামশেরগঞ্জে নিজের শক্তি প্রদর্শন করার জন্য আজ পাল্টা বাইক র‍্যালি করেছেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম।

জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, " মুখ্যমন্ত্রীর স্বপ্নের 'সেফ ড্রাইভ ,সেভ লাইফ' প্রকল্পের মধ্য দিয়ে আমরা প্রায়ই পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করে থাকি। সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে গোটা দেশে অপরাধের ঘটনাতে যত মানুষের মৃত্যু হয় তার থেকে অনেক বেশি মানুষ পথ দুর্ঘটনাতে মারা যান। তার মধ্যে একটি বড় সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হেলমেট না পড়ে মোটরসাইকেল চালান।" তিনি বলেন,"কোনও রাজনৈতিক দলের বিপুল সংখ্যক কর্মী হেলমেট না পড়ে র‍্যালি করলে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সেই কারণে অনেক সময় সব কিছু দেখেও আমাদেরকে চুপ করে থাকতে হয়।"

গোটা বিষয়টি নিয়ে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন,"২১ জুলাইয়ের প্রস্তুতি সভার অঙ্গ হিসেবে আজকের বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র‍্যালিতে প্রায় পাঁচ হাজার বাইক অংশগ্রহণ করেছিল।" তিনি দাবি করেন," আমাদের র‍্যালিতে দলের যে সমস্ত কর্মীরা অংশগ্রহণ করেছিল তাদের সবাইকেই আমি হেলমেট পড়ে অংশগ্রহণ করতে বলেছিলাম। কিন্তু কিছু পথচলতি বাইক আরোহী বিনা হেলমেটে মোটরসাইকেল নিয়ে আমাদের র‍্যালিতে ঢুকে গিয়েছিল। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া