শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Arnab dam : প্যারোল মঞ্জুর মাওবাদী অর্ণব দামের, সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁর কাউন্সেলিং

Sumit | ১৪ জুলাই ২০২৪ ২০ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সমস্যার সমাধান। সোমবারই ভর্তির জন্য মাওবাদী নেতা অর্ণব দামকে নিয়ে যাওয়া হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এর জন্য অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন রাজ্য কারা দপ্তরের এডিজি। একইসঙ্গে পিএইচডি করার জন্য অর্ণবকে স্থানান্তরিত করা করা হল বর্ধমান সংশোধনাগারে। 

রবিবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন এখবর। 
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পিএইচডি করার জন্য এর আগে যখন অর্ণবের ভর্তি নিয়ে সমস্যা হচ্ছিল তখন কুণাল নিজে উদ্যোগী হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য আবেদন করেন। সিদ্ধান্ত হয় অর্ণবকে পাঠানো হবে বর্ধমান সংশোধনাগারে। যেহেতু পিএইডি কোর্সের কিছু বিষয় অফলাইনে করতে হয় সেজন্যই তাঁকে বর্ধমানে পাঠানোর সিদ্ধান্ত নেয় কারা দপ্তর। সেখানকার সংশোধনাগার থেকেই অর্ণবকে নিয়ে যাওয়া হবে বিশ্ববিদ্যালয়ে। 

পিএইচডি'র প্রবেশিকা পরীক্ষার জন্য গত ২৬ জুন অর্ণবকে হুগলি থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিল রাজ্য কারা দপ্তর। পরীক্ষার অর্ণব প্রথম হন। ৯ জুলাই ছিল কাউন্সেলিং-এর নির্ধারিত দিন। কিন্তু ৮ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেন অনিবার্য কারণে এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। রাজ্য কারা দপ্তরের কাছে বিশ্ববিদ্যালয় পিএইচডি করার সময় অর্ণবের নিরাপত্তাসহ আরও কয়েকটি বিষয় জানতে চান। 

কিন্তু ইতিমধ্যেই অর্ণবের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার জন্য রাজ্য জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। মানবাধিকার সংগঠন এপিডিআর-সহ বিভিন্ন ছাত্র সংগঠন অর্ণবের পাশে দাঁড়িয়ে তাঁর ভর্তির স্বপক্ষে জোরদার আওয়াজ তোলেন। নিজে অর্ণব সংশোধনাগারে পরপর দু'দিন অনশনে বসেন। নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ। তাঁরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেন অর্ণবের পিএইচডি করা নিয়ে তাঁদের দিক থেকে কোনও আপত্তি নেই এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে অর্ণবের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়গুলিও জানিয়ে দেন।‌ 

ফলে খুলে যায় জট। জানা গিয়েছে, সোমবার দুপুর তিনটে নাগাদ অর্ণবের কাউন্সেলিং হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া