সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাজারের তুলনায় অনেক কম দামে গ্রামে ঘুরে কাঁচা আনাজ বিক্রি করবে ভ্রাম্যমাণ গাড়ি। গ্রামের মানুষের জন্য এই অভিনব সবজি বিক্রয়ের উদ্যোগ সিজা কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের

রাজ্য | LOWER PRICE: বাড়ি বাড়ি ঘুরে কম দামে সবজি বিক্রি,অভিনব উদ্যোগ সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের

Sumit | ১৩ জুলাই ২০২৪ ১৯ : ১৬Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : মাঝে থাকবে না কোনও ফড়ে। কৃষকের থেকে সরাসরি গ্রামবাসীদের হাতে পৌঁছবে সবজি। বাজারের তুলনায় অনেক কম দামে গ্রামে ঘুরে কাঁচা আনাজ বিক্রি করবে ভ্রাম্যমাণ গাড়ি। গ্রামের মানুষের জন্য এই অভিনব সবজি বিক্রয়ের উদ্যোগ সিজা কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের।

শনিবার সকালে বলাগড় ব্লকের মুক্তারপুর রেল গেট এলাকায় ভ্রাম্যমাণ এই সবজি বাজারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস। উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা মন্ডল প্রামাণিক, জেলা পরিষদের সদস্য পূজা ধর কর্মকার, পুলিশ, সমবায়ের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

জানান হয়েছে, আগামী দু সপ্তাহ সবজি নিয়ে দুটো গাড়ি ঘুরবে পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামের পাড়ায় পাড়ায়। আপাতত গাড়িতে কাঁচা আনাজের মধ্যে মিলবে আলু পেঁয়াজ আদা রসুন এবং মুদিখানার জিনিসপত্র। পরবর্তী সময়ে সব রকমের সবজি পাওয়া যাবে ওই ভ্রাম্যমাণ গাড়িতে। সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস জানিয়েছেন, এই উদ্যোগে বাজারের তুলনায় অনেক কম দামে সাধারণের কাছে সবজি পৌঁছে দেওয়া সম্ভব হবে। কারণ এক্ষেত্রে সরাসরি কৃষকদের এই থেকে দ্রব্য কিনে সেটা তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার মূল্যের থেকে কম করে পাঁচ টাকা কমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হল। আপাতত আলু পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা, আদা এবং রসুন ২০ টাকা একশো গ্রাম হিসেবে বিক্রি করা হবে। আগামী পনেরো দিন এভাবে বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করা হবে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া