রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Sufal Bangla: ‌সুফল বাংলার মাধ্যমে কম দামে বিক্রি হচ্ছে কাঁচা আনাজ,‌ খুশি ক্রেতারা

Rajat Bose | ১২ জুলাই ২০২৪ ২২ : ০৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ বাজারদর নিয়ন্ত্রণে জেলা জুড়ে নিয়মিত অভিযান চলছে। গ্রাম থেকে শহর সর্বত্রই বাজারে হানা দিচ্ছেন সরকারি আধিকারিকরা। কাঁচা অনাজের দাম নিয়ন্ত্রণ করতে এবার জেলা প্রশাসনের তরফে সুফল বাংলার মাধ্যমে কম দামে কাঁচা আনাজ বিক্রির ব্যবস্থা করা হল। বাজারের থেকে অপেক্ষাকৃত অনেকটাই কম দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। কাঁচা আনাজের দাম কমাতে বাজারে বাজারে নজরদারির পর এবার ক্রেতাদের সুরাহা দিতে কাঁচা আনাজ বিক্রি শুরু করল জেলা প্রশাসন। শুক্রবার হুগলি জেলাশাসক দপ্তরের সামনে সরকারি উদ্যোগে গাড়ি করে সবজি বিক্রি শুরু হয়। হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের কৃষি ফার্ম রয়েছে। সেখানেই নানা ধরনের সবজি চাষ হয়। পালংশাক, পেঁপে, বেগুন, বরবটি, ক্যাপসিকাম, টমেটো, শশা, ধনেপাতা ইত্যাদি উৎপাদন হয় সময় অনুযায়ী। বর্ষায় পলি হাউসে সবজি চাষ হয়েছে।
 এছাড়া অন্যান্য সবজি সরাসরি কৃষকদের থেকে কিনে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। বাজারে যা দাম তার থেকে বেশ অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে সবজি। পটল, ঝিঁঙে, কুমড়ো, পেঁপে ত্রিশ টাকা কিলো বিক্রি হচ্ছে। পালংশাক চল্লিশ টাকা কিলো। শশা ৫০ টাকা কেজি। বেগুন আশি টাকা কিলো। আলু ২৮ টাকা, পিঁয়াজ ৩৮ টাকা কিলো। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক ডঃ শুভদীপ নাথ জানিয়েছেন, সুফল বাংলার থেকে কিলো প্রতি দু’‌টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। জেলা কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিপণন দপ্তর এবং সমবায় দপ্তরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড (এফপিসি) এর মাধ্যমে সবজি বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। কৃষকের কাছ থেকে সরাসরি কিনে সাধারন মানুষের কাছে বিক্রি করায় ফড়েদের কমিশন থাকছে না। সাধারন মানুষও উপকৃত হচ্ছেন। জানা গেছে আপাতত প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিক্রি হবে সবজি। 








নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া