শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভারত বিশ্বকাপ জেতার আগেই ঘরে ঘরে ক্ষীরের বিশ্বকাপ

Riya Patra | ১৪ নভেম্বর ২০২৩ ১৭ : ০০Riya Patra
মিল্টন সেন,হুগলি: ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছেছে ভারত। শুরু থেকে একটাও ম্যাচ না হেরে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ভারতের নাম। স্বাভাবিক কারণে প্রত্যাশাও বেড়েছে মানুষের, বিশ্বকাপ জিতবে ভারত। তার আগেই ভাইফোঁটা উপলক্ষে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিশ্বকাপ! যদিও সেটা সম্পূর্ণই তৈরি ক্ষীরের। তবুও মাত্র এক দিনেই সেই মিষ্টির চাহিদা বিপুল। আর মাত্র দুটো খেলা বাকি। তার পরেই তৃতীয় বারের জন্য ভারতবাসীকে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ উপহার তুলে দিতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলির ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স স্বপ্ন দেখাতে শুরু করেছে ১৪০ কোটি ভারত বাসীকে। আর দেওয়ালীর উৎসব ভাই ফোঁটার মিষ্টিতে সেই বিশ্বকাপ তৈরি করে চমক দিয়েছে ব্যান্ডেলের এক মিস্টান্ন প্রতিষ্ঠান। আই সি সি বিশ্বকাপ ২০২৩ ট্রফির রেপ্লিকা তৈরি হয়েছে ক্ষীর সন্দেশ দিয়ে। আর ছোট বড় নানান আকৃতির সেই বিশ্বকাপ মিষ্টি বিক্রিও হচ্ছে ভালই। মিস্টান্ন প্রতিষ্ঠানের কর্নধার শুভেন্দু মন্ডল বলেছেন, প্রতিবার ভাই ফোঁটায় চিরাচরিত খাজা, গজা, লবঙ্গ লতিকা, বেকড রস মাধুরী, ক্ষির মোহন, অমৃত কলশ, ক্ষির সুন্দরী তো আছেই। এবার যেহেতু বিশ্বকাপ চলছে চারিদিকে বিশ্বকাপ জ্বর। তাই তিনিও মিষ্টির উপরে একটু এক্সপেরিমেন্ট করেছেন। ক্রেতাদের জন্য ভাই ফোঁটার মিষ্টিতে বিশ্বকাপের চমক দিয়েছেন। নানান আকৃতির বিশ্বকাপ রয়েছে তাঁর দোকানে। ছোটো বিশ্বকাপের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা। অনেকেই এই মিষ্টি পছন্দ করছেন। কিনে নিয়ে যাচ্ছেন। ভারত এবার বিশ্বকাপ জিতবে কোনও সন্দেহ নেই তাতে দেশবাসীর মনে। আর ভারত বিশ্বকাপ জিতলে মিষ্টি মুখ হবে বিশ্বকাপ মিষ্টি দিয়েই। এদিকে মিশিয়ে নতুন চমক দেখে ক্রেতারা বলছেন, ভাই ফোঁটার ট্রাডিশনাল মিস্টির বাইরে এই ধরনের বিশ্বকাপ মিষ্টি একেবারে নতুন। বোনেরা ভাইদের এই নতুন মিষ্টি খাওয়াতে পারবে। তিনি আশাবাদী ভারত এবারে বিশ্বকাপ জিতবেই। দেশে বিশ্বকাপ আসবে। তাই ভাইফোঁটাতেও বিশ্বকাপ ঘরে ঘরে পৌঁছে যাবে। বোনেরা সেই মিষ্টি তুলে দেবে ভাইদের।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া