রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মানিকতলায় পুননির্বাচন নয়, কমিশন জানাতেই বিজেপিকে কটাক্ষ করলেন কুণাল

Kaushik Roy | ১১ জুলাই ২০২৪ ২১ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: খারিজ হয়ে গেল মানিকতলা কেন্দ্রে পুননির্বাচনের দাবি। বুধবার রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ছিল। ভোটপর্ব মিটে যাওয়ার পরই নির্বাচন কমিশনে যান মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে সহ বেশ কয়েকজন রাজ্য বিজেপি নেতা। তাঁরা দাবি করেন, মানিকতলার বেশ কয়েকটি বুথে ভোট লুঠ হয়েছে। সেখানে পুননির্বাচন করা হোক। মোট ৮৯টি বুথে পুননির্বাচনের দাবি জানিয়েছিল গেরুয়া শিবির। এই আবেদন জানানোর কয়েক ঘণ্টা পরেই খারিজ হয়ে গেল বিজেপির দাবি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, কোনো পুননির্বাচন হবে না। জানা গিয়েছে, নির্বাচন পর্ব শেষের পর এলাকায় স্ক্রুটিনি করে কমিশন।


তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মানিকতলায় বিধানসভা উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়লেও মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে খবর কমিশন সূত্রে। এরপর বিজেপির এই দাবি খারিজ হয়ে যেতেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কুণাল। তিনি লেখেন, যে নম্বরের বুথে অভিযোগ করা হয়েছিল মানিকতলায় ওই নামে কোনো বুথই নেই।


কোনো বুথেই কোনো রিপোল হবে না। আদৌ কল্যাণ চৌবে বা তার কোনো প্রতিনিধি আসেননি। কুণাল আরও দাবি করেছেন, মানিকতলার নির্বাচনে রেকর্ড ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডেই। উল্লেখ্য, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই বিধানসভা উপনির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। ভোটের দিন সকাল থেকেই দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে কল্যাণ চৌবে, সুপ্তি পাণ্ডেতে। তবে বিজেপির এই আবেদন খারিজের পর তৃণমূলের দাবি মানিকতলায় জয় হবে তাঁদেরই।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া