শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১০ জুলাই ২০২৪ ২৩ : ০৪Sumit Chakraborty
বিভিন্ন স্বাদের কাহিনীর অংশ মানুষকে সমৃদ্ধ করে তুলত। গ্রাম হোক বা শহর, ছোট-বড়, ৮ থেকে ৮০ সকলেই এসব কাহিনী উপভোগ করত। আর গ্রামে পুতুল নাচের মঞ্চ বাধা হলেই পরিবেশটাই যেন বদলে যেত। সন্ধ্যা হলেই সেই পুতুল নাচের মঞ্চের সামনে জমত ভিড় । সেই সময়ে গ্রাম বাংলার লোকসংস্কৃতি বা লোক শিক্ষার উপাদান পাওয়া যেত যাত্রা, নাটক, পুতুল নাচ, তরজা গান, কবিগান এসবের মাধ্যমে।
কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব নিজে যাত্রার মাধ্যমে লোক শিক্ষার কথা বলতেন। আবার তিনি নিজে যেমন অভিনয় করেছেন, আবার গিরিশ ঘোষের নাটক দেখতেও যেতেন তিনি। কিন্তু বর্তমান প্রজন্ম এসব থেকে অনেক দূরে। মোবাইল ইন্টারনেট আর সোস্যাল মিডিয়ার যুগে সেই সমস্ত প্রাচীন লোকসংস্কৃতি যেনও হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্মের অধিকাংশের কাছেই আর পুতুল নাচ দেখে লোক শিক্ষার প্রয়োজন পড়ে না।
তবুও রথের মেলায় বৈঁচিগ্রাম দাঁ বাড়িতে আজও অটুট প্রাচীন ঐতিহ্য। সেখানে গেলে দেখা মেলে পুতুল নাচের। গ্রামাঞ্চলে এখনও বিভিন্ন উৎসব বা রথের মেলায় পুতুল নাচের ডাক পড়ে। তবে সেই সংখ্যাটাও খুবই কম। সেই কম সংখ্যক আয়োজকদের তালিকায় রয়েছে হুগলির পান্ডুয়ার বৈঁচিগ্রামের রথের মেলার নাম। সেখানে এবছরও দেখা মিলেছে পুতুল নাচের। কয়েকশো বছর আগে কালিপদ দাঁ বৈঁচি গ্রামের রথের সূচনা করেছিলেন। তবে ওই রথে আজও জগন্নাথ বলরাম ও সুভদ্রার দেখা পাওয়া যায় না। দেখা মেলে দাঁ বাড়ির কুলো দেবতা রাজ রাজেশ্বরীর।
যে রথ যাত্রাকে কেন্দ্র করে বর্তমানে দাঁ বাড়ির রথের মেলা বিশেষ পরিচিত। সেই মেলাতেই এবছর নদীয়ার হাঁসখালি বগুলা থেকে পুতুল নাচের একটি দল এসেছে। রথের দিন থেকে শুরু হয়েছে মেলা, চলবে উল্টোরথ পর্যন্ত। সেই মেলায় প্যান্ডেল খাটিয়ে তারের মাধ্যমে পুতুল নাচ দেখানোর ব্যাবস্থা করা হয়েছে। আর শুরুর দিন থেকেই গ্রামের প্রবীণ থেকে নবীন সকলেই এই পুতুল নাচ দেখতে ভিড় জমাচ্ছেন।
এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা প্রীতম মুখার্জি বলেছেন, অনেকদিন পর পুতুল নাচ দেখে তাঁর বেশ ভালো লেগেছে। এখন গ্রামাঞ্চলে আর এসব দেখা যায় না। দেখতে দেখতে তাঁর মনে হচ্ছিল ছেলেবেলায় ফিরে গেছেন। আগে মায়ের হাত ধরে মেলায় যেতেন। সেই সময় দু একবার পুতুল নাচ দেখেছেন। পুরনো দিনের পৌরাণিক কাহিনী পুতুল নাচের মাধ্যমে তুলে ধরে যা এক কথায় দারুন।
পুতুল নাচের শিল্পী বিকাশ সরকার জানিয়েছেন, সময় বদলে গেছে, ঘরে ঘরে টিভি। হাতে হাতে মোবাইল। মানুষ আগের তুলনায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তাই আগের মত আর পুতুল নাচের সেভাবে চাহিদা নেই। তবে তাঁদের পুতুল নাচের দল এখনও রয়েছে। কারণ তাঁরা সেটাকে টিকিয়ে রেখেছেন। পরের প্রজন্মের কোনও আগ্রহ নেই। কেউ আর তৈরিও হচ্ছে না। তবে আগামী দিনে এই দলও টিকিয়ে রাখা যাবে কিনা তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে।
এখনও বিভিন্ন রাজ্যে বা জেলা থেকে পুতুল নাচের ডাক পরে, তবে সেই ডাক আগের তুলনায় অনেক কম। তবে সরকারি শিল্পী ভাতা পান বিকাশ বাবু। দাঁ পরিবারের সদস্য পার্থ দাঁ বলেছেন, গ্রামের প্রচুর মানুষ আসে এই রথযাত্রায়। বহু বছর ধরেই এই মেলায় পুতুল নাচ হয়ে আসছে। পুতুল নাচ বৈঁচিগ্রামের রথযাত্রার একটা ঐতিহ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার