সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | DIABETES : ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধিতে ওয়াকাথন

Sumit | ১৪ নভেম্বর ২০২৩ ১৪ : ১৮Sumit Chakraborty
তীর্থঙ্কর দাস : ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস। হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে এই দিনটি পালন করা হয় ওয়াকাথনের মাধ্যমে। হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এই ওয়াকাথনে পা মেলান হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী, বিশিষ্ট তবলা বাদক মল্লার ঘোষ, এভারেস্ট জয়ী মলয় মুখার্জি, দেবাশিষ বিশ্বাস, হাওড়া সিটি পুলিশের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জী, ডক্টর সঞ্জয় শা, ডক্টর বিষ্ময় কুমার ও রোটারি ক্লাব অফ অরুনোদয় এবং বিশেষভাবে সক্ষমদের সংগঠন সংবেদনের শিশুরা। ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল অ্যাফেয়ার জয়তী ভট্টাচার্য বলেন, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি চিকিৎসকদের মাধ্যমে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা আরও দ্রুত ছড়িয়ে দিতে হবে। ডক্টর মৃদুল বেরা জানান, ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। আমরা যত আধুনিক হচ্ছি ততই যন্ত্র-নির্ভর হচ্ছি। ততই শারীরিক নড়াচড়া কমে যাচ্ছে। খাবারের মধ্যে যে ক্যালোরি প্রতিদিন গ্রহণ করি সেই ক্যালোরির পর্যাপ্ত ব্যাবহার হচ্ছে না। তার ফলেই ডায়াবেটিস বাড়ছে। বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার গুরু প্রসাদ ভট্টাচার্য বলেন, বর্তমানে দেশে যেখানে প্রায় দশ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত সেখানে আরও ১৪ শতাংশ মানুষের ডায়াবেটিস হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই খাদ্যাভাস নিয়ন্ত্রণের পাশাপাশি ফিজিক্যাল কর্মকাণ্ড বাড়াতে হবে। নিয়মিত হাটা, যোগাসন করতে হবে ও জাঙ্ক ফুড বর্জন করতে হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া