বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidaabad: বিরোধী দলনেতার ঘর দখল ঘিরে ধুন্ধুমার রানিনগরে

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৪ ০৩ : ০৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে? এই নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার ধুন্ধুমার পঞ্চায়েত সমিতির অফিসে।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে, তা এখনও স্থির হয়নি এই অভিযোগ তুলে মঙ্গলবার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসানের ঘরে তালা লাগিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। পঞ্চায়েত সমিতির অফিসে এসে তৃণমূল সদস্যদের নজরে ঘটনাটি পড়তেই তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। পঞ্চায়েত সমিতির সামনে অবস্থান -ধর্নাতে বসে পড়েন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা। পরে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানিনগর-২ ব্লকের বিডিও-র হস্তক্ষেপে বিকেলে নিজের ঘর ফিরে পেয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান।
গত পঞ্চায়েত নির্বাচনের ২৭ আসন বিশিষ্ট রানিনগর-২ পঞ্চায়েত সমিতিতে ১৩ টি আসন থেকে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে কংগ্রেস জয়ী হয় ন'টি আসন থেকে এবং বাম প্রার্থীরা জেতেন পাঁচটি আসন থেকে। এরপর বাম-কংগ্রেস জোটের তরফ থেকে কংগ্রেসের কুদ্দুস আলি ওই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন। তবে পঞ্চায়েত সমিতির ন'টি স্থায়ী সমিতি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, 'গত এক বছর আগে দলের তরফ থেকে আমাকে এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা করা হয়েছে এবং সেই চিঠি পঞ্চায়েত সমিতিতে জমাও করা হয়েছে। তারপর থেকে গত এক বছর ধরে আমি নিয়মিত বিরোধী দলনেতা হিসেবে পঞ্চায়েত সমিতির, স্থায়ী সমিতির সমস্ত বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠিও পেয়েছি এবং যোগদানও করেছি।'
তিনি বলেন, 'আজ সকালে এসে দেখি আমার ঘরের দরজাতে তালা লাগানো রয়েছে এবং আমার ঘরের সামনে লাগানো নেমপ্লেট ভেঙে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমার ঘরে রাখা বেশ কিছু দরকারি কাগজপত্র চুরি করা হয়েছে। গোটা ঘটনাটি হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্দেশে।'
অন্যদিকে রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুশ আলি দাবি করেন, 'রানীনগর-২ পঞ্চায়েত সমিতিতে ১৩ টি আসন থেকে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, ন'টিতে কংগ্রেস এবং পাঁচটি আসনে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। একটি পঞ্চায়েত সমিতিতে সর্বাধিক আসন পেয়ে কীভাবে তাঁরা বিরোধী দল নেতার পদ দাবি করছেন সেই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলা শাসককে ই-মেলের মাধ্যমে চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা তৈরি করার মূল কারিগর এসডিও এবং বিডিও। ওই ব্যক্তিকে প্রশাসনিক আধিকারিকরা বিরোধী দলনেতার তকমা দিয়ে কোনও চিঠি রয়েছে বলে আমার জানা নেই।'
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, আপাতত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকেই তাঁর নিজের পুরনো ঘরটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া