শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Chinsurah: আগাছায় ভরা শিশু বিজ্ঞান কেন্দ্রে সাপের উপদ্রব, চুঁচুড়ায় আতঙ্কে দিশেহারা স্থানীয়রা

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৪ ০২ : ১৯Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: চুঁচুড়ার শিশু বিজ্ঞান কেন্দ্র বর্তমানে জঙ্গল, আগাছায় ভরে আছে। সেই আগাছা ছড়িয়েছে আশপাশের একাধিক বাড়িতে। দিনরাত সর্বত্রই সাপের আতঙ্ক। বাড়ির ভেতরে ঢুকে পড়ছে সাপ। ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের।
চুঁচুড়া শহরে ১৪ নম্বর ওয়ার্ডের সুজন বাগান এলাকায় রয়েছে শিশু বিজ্ঞান কেন্দ্র। বাম সরকারের আমলে শহরে বিজ্ঞান চর্চা ও স্কুল-কলেজের সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এটি তৈরি করা হয়। ২০০০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। ১৯৯৯ সালে গঠিত ট্রাস্ট এই কেন্দ্রটি দেখভাল করত। হুগলি চুঁচুড়া পুরসভা সেই কেন্দ্র অধিগ্রহণ করার চেষ্টা করার পর থেকেই শিশু বিজ্ঞান কেন্দ্র ভবন বন্ধ। পরে রয়েছে অনাদরে। দেওয়াল বেয়ে গাছ উঠেছে আগাছা, বন জঙ্গলে ভরেছে সংলগ্ন এলাকা। বট, অশ্বত্থের ডাল পাশের বাড়িতে ঝু্ঁকে পরেছে। আগাছা উঠে পড়েছে পাশের বাড়ির বারান্দায়। আম গাছের পাতা পরে নষ্ট হচ্ছে বাসিন্দাদের বাড়ির ছাদ।
ঘন জঙ্গল, ফলে বেড়েছে মশা, মাছি সঙ্গে সাপের উপদ্রব। কয়েকদিন আগে শিশু বিজ্ঞান কেন্দ্রের লাগোয়া বাড়ির বাসিন্দা বৃদ্ধা শংকরি চক্রবর্তীকে তাঁর বাড়িতে সাপে কামড়ায়। তিন দিন হাসপাতালে ভর্তি থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন তিনি। এদিন বৃদ্ধা জানিয়েছেন, বাড়িতেও ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। গত সপ্তাহে তাঁর বোন পুরসভাকে চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন। মঙ্গলবার বিষয়টি জানতে পেরে সুজন বাগানে যান চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তের সিআইসি জয়দেব অধিকারী। তিনি ফোন করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা সরকার বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে শিশু বিজ্ঞান কেন্দ্রের সামনে ডাকেন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন।
এদিন জয়দেব অধিকারী বলেন, শিশু বিজ্ঞান কেন্দ্রটি পুরসভা অধিগ্রহণ করেছিল। কিন্তু সেটা নিয়ম মেনে হয়নি, ভুল হয়েছিল। তাই যে ট্রাস্টের হাতে ছিল আদালত তাদের ফিরিয়ে দিয়েছে। সরকারি জমিতে এই বিজ্ঞান কেন্দ্র তৈরি হয়েছিল। জেলা গ্রন্থাগারের পাশেই এই কেন্দ্র। পুরসভার সম্পত্তি নয়, তাই পুরসভা পরিষ্কার করতে পারছে না। তবে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেহেতু পুরসভার তাই যদি জঞ্জাল পরিষ্কার করিয়ে দেওয়া হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া