শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | East Bardhaman: সমকামী সম্পর্কে বাধা পরিবারের, বিয়ের দু'দিন আগে চরম সিদ্ধান্ত যুবতীর

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৪ ০১ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দু'জনের এক নাম। তাঁদের মধ্যে স্কুলেই পরিচয়। ঘোরাফেরা, খাওয়াদাওয়া। ওঠাবসাও একসঙ্গেই। পরস্পর পরস্পরের সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়েন ভালোবাসায়। একজন আরেকজনকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। অজুহাত, তাঁরা সমকামী। দু'জনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। একজনের বাড়ি গলসির খানোতে। সম্পর্ক ভাঙতে বাড়ির লোক তাঁকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। কিন্তু তারপরও তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ ছিল মোবাইল ফোনে। টের পেয়ে বাড়ির লোক মোবাইল ফোনের রিচার্জ করাও বন্ধ করে দেন। বিয়ে ঠিক করেন। বিয়ের দু'দিন আগে তাঁর ওই বন্ধু ফোন রিচার্জ করে দেন। দু'জনের মধ্যে কথাও হয়। এরপরেই কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন খানোর বাসিন্দা ওই তরুণী। মঙ্গলবার সকালে সব শেষ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতার মামার অভিযোগ, ওই মেয়েটির জন্যই তাঁর ভাগ্নী আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন হাসপাতালে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, তাঁর ভাগ্নীকে ব্ল্যাকমেইল করে বাড়ি থেকে ওই তরুণী অনেকবার ডেকে নিয়ে গিয়েছেন। ভাগ্নীকে শাসন করা হয়েছে অনেকবার। এমনকী দু'বছর হল স্কুল থেকে ছাড়িয়েও দেওয়া হয়। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল।‌ গত মাসেই বিয়ের দিন ছিল। কিন্তু বিয়ের দু'দিন আগে ভাগ্নী কীটনাশক খান। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর ভাগ্নীর মৃত্যু হয়। গোটা ঘটনার জন্য তিনি তাঁর ভাগ্নীর ওই বন্ধুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া