শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Weather Update: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, অতি ভারি বর্ষণের সতর্কতা উত্তরে

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৪ ২২ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কখনও চড়া রোদ, কখনও বা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার পর্যন্ত কয়েক পশলা বৃষ্টি হলেও, বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টা পর উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। বুধবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারি বৃষ্টির সতর্কতা।
বৃহস্পতিবারে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। চলতি সপ্তাহ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হবে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া