শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৭ জুলাই ২০২৪ ২১ : ১৮Pallabi Ghosh
দীর্ঘ সময় পার হওয়ার পরও এখনও একটুও জৌলুস কমেনি রাজ পরিবারের রথযাত্রা উৎসবের। রথের দিন প্রায় ২৫-৩০ হাজার মানুষ রাজ পরিবারের রথের রশিতে টান দিতে কান্দি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কান্দি চক এলাকায় জড়ো হন। রাজ পরিবারের রাধাবল্লভ জিউর মন্দিরের পাশেই বসে বিরাট মেলা। কান্দি ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এই মেলা দেখতে ভিড় জমান।
কান্দি রাজ পরিবারের মন্দিরের পুরোহিত প্রশান্ত অধিকারী বলেন, 'প্রায় আড়াইশো বছর আগে লালাবাবু পুরী গিয়েছিলেন। সেখানে জগন্নাথদেবের রথযাত্রা দেখে তাঁর খুব ভাল লেগেছিল। এরপর কান্দিতে ফিরে তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং রথ যাত্রার সূচনা করেন।'
সেই থেকে আজও প্রত্যেক বছর জাঁকজমক করে অনুষ্ঠিত হয় রাজ পরিবারের রথযাত্রা। প্রশান্ত অধিকারী বলেন, 'দীর্ঘদিনের নিয়ম অনুসারে রথযাত্রার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাধাবল্লভ জিউর মন্দির থেকে তিনটি রথে করে শহর পরিক্রমা করতে বার হন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কান্দি শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রাতের মধ্যে আবার মন্দিরে ফিরে আসেন দেবতারা।'
তিনি বলেন, 'বহু বছর আগে দেবতাদের জন্য পৃথক মাসির বাড়ি ছিল। কিন্তু কালের গর্ভে সেই মাসির বাড়ি বিলীন হয়ে গেছে। সেকারণে মন্দিরের ভেতরেই পৃথক একটি ঘরকে মাসির বাড়ি হিসেবে ব্যবহার করা হয়। দেবতারা শহর পরিক্রমা করে এসে মাসির বাড়িতেই সাত দিন থাকেন।'
তবে স্থানীয় সূত্রে জানা গেছে রথযাত্রার পুজো, দেবতার অধিষ্টান সহ সব কিছুই রাজ পরিবারের তরফ থেকে করা হলেও রথযাত্রার দায়িত্বে রাজ পরিবার থাকে না। লোকশ্রুতি, বহু বছর আগে রাজ পরিবারে রথের চাকায় পিষ্ট হয়ে একজন নাকি মারা গিয়েছিলেন। তারপর থেকে রাজ পরিবার আর রথযাত্রার দায়িত্বে থাকে না। কান্দি রথযাত্রা উদযাপন কমিটি এখন রাজ পরিবারে রথযাত্রা আয়োজন করে থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার