বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
MD Rehan | | Editor: MD REHAN ১৪ নভেম্বর ২০২৩ ০০ : ০৭
জয়নগরের তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এরপর থেকেই উত্তপ্ত জয়নগরের লস্কর পাড়া। স্থানীয়দের অভিযোগ, সাইফউদ্দিন লস্করের মৃত্যুর পর থেকেই তৃণমূলের লোকেরা বাড়ি-ঘর ভাঙচুর করছে। আগুন জ্বালিয়ে দিচ্ছে।
2.বেলগেছিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা
কালীপুজোর পরের দিন ভয়াবহ দুর্ঘটনা শহরে। এই পথ দুর্ঘটনায় মৃত ১, জানাগেছে চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে যায়
ঘটনাস্থলেই ওই দোকানদারের মৃত্যু হয়
3.প্রয়াত প্রাক্তন সিপিআইএম সাংসদ.
বাসুদেব আচারিয়া বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন তিনি হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বেলা ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান সিপিআই(এম) নেতা।
4.হায়দরাবাদে ভয়াবহ আগুন
নামপালিতে একটি বহুতলে ভয়াবহ আগুন। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ন’জনের। আহত হয়েছেন তিনজন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। উদ্ধারকার্য এখনও চলছে বলে জানা গিয়েছে।
5.আগ্রায় গণধর্ষণ
হোটেলের এই মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫ জন। গণধর্ষণের ঘটনা ঘটেছে আগ্রায়। কী ঘটেছিল? জানা যায়, ওই মহিলা নিজেই ফোন করে অভিযোগ দায়ের করেছিলেন
6.ফের কিয়েভে হামলা
প্রায় ৫২ দিন পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালাল রাশিয়া। বিমান হামলা চালানো হয় শহরের ওপর। কিয়েভের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, হামলার জেরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে শহরের বেশ কিছু এলাকায়।
7.ফের দূষণের শীর্ষে দিল্লি
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যত অগ্রাহ্য করে দীপাবলির রাতে দেদার বাজি পুড়ল দিল্লিতে। আর তারপর থেকেই ফের দূষণের মাত্রা বেড়েছে রাজধানীতে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী সোমবার অনেকটাই পড়ে গিয়েছে বাতাসের মান।
8. পাড়ার কালী পুজোয় অরিজিৎ
অরিজিৎকে দেখা গেল পাড়ার কালীমন্দিরে.সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল. পরনে সবুজ পাঞ্জাবি, খালি পা, হাতে মিষ্টির প্যাকেট নিয়ে হাজির পাড়ার মন্দিরে.পাড়ার আর পাঁচটা লোকের মতোই সকলের সঙ্গে পুজো দিলেন অরিজিৎ
9.বন্ধ গাজার দুই হাসপাতাল
ইজরায়েলি হামলা ও জ্বালানি সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেল গাজার আল শিফা ও আল কুদস হাসপাতাল। শহরের সবথেকে বড় দুটি হাসপাতাল ছিল এই দুটি হাসপাতাল। আল শিফা হাসপাতালে ইজরায়েলি হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজন নার্সের।
10. কালীপুজোর রাতে অগ্নিকান্ড
রবিবার রাতে দক্ষিণ কলকাতার কুদঘাটের উকিলপাড়া রোডে একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গেই দমকল কর্মীরা ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় এসে হাজির হয়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ