রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Killed: শ্বশুরের কাঁটারির কোপে প্রাণ গেল ‌বউমার

Rajat Bose | ০৬ জুলাই ২০২৪ ১৮ : ০৬Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ নৃশংস ভাবে কুপিয়ে বউমাকে খুন করল শ্বশুর। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বর পালপাড়ায়। মৃত মহিলার নাম মিঠু মিত্র (৩০)। অভিযুক্ত শ্বশুর হেমাংশু মিত্রকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তবে কি কারণে এভাবে খুন করা হয়েছে তা পরিষ্কার নয়। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ একটি ঘরে ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন। বাজারে গিয়েছিল তাঁর স্বামী নীলাংশু। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সমস্ত দরজা বন্ধ করে দেয় শ্বশুর হেমাংশু। তার পর ঘুমন্ত বউমার গলায় একের পর এক কাটারির কোপ মারতে থাকে। এই সময় চিৎকার চেঁচামেচির শব্দে পাশে ঘুমিয়ে থাকা দশ বছরের নাতনি উঠে পরে। রক্তারক্তি দৃশ্য দেখে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকার চেঁচামেচিতেই স্থানীয় লোকজন ছুটে আসে বাড়িতে। বাইরে থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারার হুমকি দেয় হেমাংশু। স্থানীয় মানুষরা জড়ো হয়ে দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে। খবর যায় ভদ্রেশ্বর পালপাড়া বাজারে। তা শুনেই ছুটে আসে ছেলে নীলাংশু। আহত মিঠুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানা পুলিশকে। ঘটনাস্থল থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, নীলাংশু রেলে চাকরি করেন। বাবা, স্ত্রী ও মেয়েকে নিয়ে চার জনের সংসার। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। নীলাংশু জানিয়েছেন, তাঁর স্ত্রীর সঙ্গে খুব একটা বনিবনা ছিল না বাবার। যে কারণে মাঝে মধ্যেই অশান্তি হত। চন্দননগর হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই খুনের পেছনে প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া