রবিবার ১৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ জুলাই ২০২৪ ১৭ : ৫২Rajat Bose
গ্রামে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’পক্ষের ছ’জনকে আটক করেছে রানিনগর থানার পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।
স্থানীয় সূত্র জানা গেছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রানিনগর–২ ব্লকে বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বিধানসভা নির্বাচনে রানিনগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জিতলেও পঞ্চায়েত নির্বাচনে রানিনগর–২ ব্লকে বাম–কংগ্রেস নেতৃত্ব জোট করে ভোটে লড়ে রানিনগর–২ পঞ্চায়েত সমিতি দখল করে।
এবারের লোকসভা নির্বাচনেও রানিনগর–২ ব্লক থেকে বাম–কংগ্রেস জোট তৃণমূলের থেকে প্রায় সাড়ে ছয় হাজার ভোটে এগিয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এক তৃণমূল কর্মী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, সেই সময় হঠাৎই কয়েকজন বাম–কংগ্রেস সমর্থক পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে তাকে মারধর করেন
এই ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই তৃণমূল এবং বাম–কংগ্রেস জোট সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সংঘর্ষের সময়ে গ্রামে মুড়ি–মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, বোমাবাজিতে আহত হন মুরসেলিম মণ্ডল এবং জাহাঙ্গির আলি মণ্ডল নামে দুই তৃণমূল কর্মী। এছাড়াও কয়েকজন অল্পবিস্তর আহত হন। রানিনগর–২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, ‘লোকসভা নির্বাচনে ভাল ফলাফলের পর এলাকার বাম–কংগ্রেস জোটের নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। সেই কারণে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এবং আমাদের কর্মীদের আতঙ্কিত করতে গ্রামে বোমাবাজি করেছে বাম–কংগ্রেস জোট সমর্থকরা।’ তিনি দাবি করেছেন, ‘এই বোমাবাজির ঘটনায় দলের অন্তত পাঁচ জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অন্যদিকে রানিনগর–২ ব্লক যুব কংগ্রেস সভাপতি মিলন শেখ বলেন ‘সকালে গ্রামে দু’পক্ষের লোকেদের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছিল সেই সময় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বোমা নিয়ে আমাদের লোকেদের উপর হামলা চালাতে আসেন। কিন্তু অসাবধানতাবশত তাদের হাতেই ওই বোমা ফেটে যায়। এর ফলে কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে।’ মিলন শেখ দাবি করেন, ‘সংঘর্ষের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস সমর্থকদের পাঁচটি বাড়িতে লুটপাট চালিয়েছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার