রবিবার ১৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ জুলাই ২০২৪ ২১ : ০৯Pallabi Ghosh
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'পরিত্যক্ত ওই বাড়ি থেকে ১৮৮ টি বোমা উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়া বোমাগুলো ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে।' পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ সুপার বলেন, 'কারা বোমাগুলো ওই পরিত্যক্ত বাড়িতে রেখে গিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।' সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলার কোথাও একসাথে এত বোমা উদ্ধার হয়নি। কীভাবে এবং কারা এত বিপুল পরিমাণ বোমা ওই গ্রামে মজুত করেছিল তা ভাবিয়ে তুলেছে পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার তৃণমূল কংগ্রেসের হারুয়া অঞ্চল সভাপতি কটা শেখ এবং ওই অঞ্চলের তৃণমূলের প্রাক্তন কার্যকরী অঞ্চল সভাপতি মাশরেকুল শেখ গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় দুই তরফ থেকে বোমাবাজি এবং গুলি চালানো হয় বলে অভিযোগ।
সংঘর্ষের দিন ওই এলাকা থেকে দশ জনকে গ্রেপ্তার করেছিল সুতি থানার পুলিশ। তারপরও ওই গ্রামে অভিযান চালিয়ে বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। গ্রামে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে তৃণমূলের অঞ্চল সভাপতির এবং প্রাক্তন কার্যকরী অঞ্চল সভাপতি বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। যদিও সোমবারের ঘটনার পর থেকে তাদের খোঁজ মিলছে না।।
মাশরেকুল গোষ্ঠীর এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, 'আমাদের সন্দেহ সোমবারের সংঘর্ষের ঘটনার পর কটা শেখ গোষ্ঠীর লোকেরা আমাদের বাড়িঘর লুঠ করার পরিকল্পনা করেছিল। তাই তারা গ্রামের মধ্যে এই বিপুল পরিমাণ বোমা মজুত করে রেখেছিল। তার অভিযোগ পরিত্যক্ত ওই বাড়িটির চাবি গ্রামের জনৈক আনেরা বিবি ও তার স্বামী মোজাম্মেল শেখের কাছে থাকে। কিছু গ্রামবাসীর দাবি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোজাম্মেলের বাড়ির লোকের কাছ থেকে ওই পরিত্যক্ত বাড়ির চাবি নিয়ে দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে বোমা উদ্ধার করেছে।'
যদিও পুলিশের তরফ থেকে এই দাবি অস্বীকার করে বলা হয়েছে -যে বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার হয়েছে সেটি প্রায় ভেঙে গেছে। বাড়িটির পিছনে একটি গোয়ালঘরের চালার নিচে কয়েকটি বালতি এবং বস্তার মধ্যে বোমাগুলো রাখা ছিল।
কিছু গ্রামবাসী জানান- তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার পর থেকে গ্রামে যথেষ্টই উত্তেজনা রয়েছে। তারই মধ্যে গ্রাম থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ফের একবার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার