রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | RARE : শালবাড়ি থেকে উদ্ধার হল চাইনিজ ফ্রেট

Sumit | ০৪ জুলাই ২০২৪ ২২ : ২৮Sumit Chakraborty
অতীশ সেন, ডুয়ার্স : জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা থেকে দুটি চাইনিজ ফ্রেট ব্যাজারের শাবক উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে ফালাকাটা সংলগ্ন শালবাড়ি এলাকায় শাবক দুটিকে দেখে গ্রামবাসীরা সেটিকে বেড়াল জাতীয় কোনও বন্য পশুর শিশু মনে করে বনদপ্তরের খবর দেন। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জন্তু দুটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
চাইনিজ ফ্রেট ব্যাজার হল বেজি জাতীয় একটি বন্য জন্তু। এটি মূলত চিন, তাইওয়ান, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চল, তৃণভূমি ও পার্বত্য অঞ্চলে বসবাস করে। এদের দেহ বাদামী-ধূসর পশমে ঢাকা থাকে। মাথার উপর থেকে ল্যাজ পর্যন্ত সাদা দাগ এবং ল্যাজ কালো রঙের হয়। ছোট আকারের এই জন্তুটি ল্যাজ সহ প্রায় ৫০-৭০ সেন্টিমিটার লম্বা হয়। এরা সর্বভুক প্রানী; ফল, পোকামাকড়, ছোট স্তন্যপায়ী এবং মৃত প্রাণী খেয়ে থাকে। চাইনিজ ফ্রেট ব্যাজার সাধারণত রাতে শিকার করতে এবং মাটির নিচে গর্ত খুঁড়ে বসবাস করতে পছন্দ করে। 
'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ নেচার' বা আই.ইউ.সি.এন-এর রেড লিস্টে জন্তুটি বিরল প্রজাতি হিসেবে নথিভুক্ত না হলেও বনভূমি ধ্বংস ও শিকারজনিত কারণে এদের সংখ্যা দ্রুত কমছে। চাইনিজ ফ্রেট ব্যাজার ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২-এর সিডিউল ২ তালিকাভুক্ত বিরল প্রজাতির প্রাণী। পশ্চিমবঙ্গের পাহাড়-তরাই-ডুয়ার্সের পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে চাইনিজ ফ্রেট ব্যাজার পাওয়া যায়। 
স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও বনদপ্তরের দ্রুত পদক্ষেপের ফলে এই দুটি প্রাণীকে এদিন উদ্ধার করা সম্ভব হয়েছে। অজানা প্রজাতির প্রাণী সম্পর্কে জানার আগ্রহ ও সংরক্ষণের বিষয়ে স্থানীয় বাসিন্দারাদের সচেতনতা বাড়ছে। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ফ্রেট ব্যাজারের শাবকদুটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আপাতত শাবক দুটির চিকিৎসা চলবে,  জঙ্গলের পরিবেশে একা বেঁচে থাকার মতোও বড় হয়ে যাওয়ার পরই তাদের জঙ্গলের উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া