রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Tmc District Chairperson List: বীরভূম জেলা সভাপতি পদে নাম নেই অনুব্রতর, ঘোষণা হল তৃণমূলের নতুন সভাপতি ও চেয়ারপার্সনদের নাম

Kaushik Roy | ১৩ নভেম্বর ২০২৩ ১৭ : ৩০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নাম নেই অনুব্রত মণ্ডলের। বীরভূমের জেলা সভাপতি পদে। ওই জেলার কমিটিতে সভাপতি পদে লেখা আছে "কোর কমিটি টু কমিটি"। যা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। তবে কি এবার পাকাপাকিভাবেই জেলবন্দি অনুব্রতকে ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল? যদিও বীরভূম জেলার তৃণমূল নেতারা এবিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করতে চাননি। জেলার এক বরিষ্ঠ নেতা বলেন, "এরকম ভাবার কোনও কারণ নেই দল অনুব্রতকে দূরে সরিয়ে দিল। কারণ ঘোষিত এই কমিটিতে সভাপতি পদে তাঁর জায়গায় কাউকেই আনা হয়নি। যেহেতু অনুব্রত এখন জেলে তাই কাজটা এখন সমবেতভাবে করতে হবে। সেজন্যই কোর কমিটি টু কমিটি বাক্যটা লেখা হয়েছে"। গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার পর এইমুহুর্তে অনুব্রত আছেন জেল হেফাজতে। তাঁকে রাখা হয়েছে তিহার জেলে। জেলাতেও ধীরে ধীরে দাপট বেড়েছে তাঁর বিরোধী শিবিরের। যদিও তৃণমূল অনুব্রতর গ্রেপ্তারির পর তাঁর পাশেই দাঁড়িয়েছে।

অনুব্রতর গ্রেপ্তারির বিষয়টি একটি চক্রান্ত বলেই ব্যাখ্যা করেছে তারা। এর পাশাপাশি চেয়ারপার্সন পদে রাখা হয়েছে আশিস ব্যানার্জিকেই। দলের অত্যন্ত পুরনো সৈনিক আশিস প্রথমদিন থেকেই তৃণমূলে আছেন। সোমবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ।" এদিন রাজ্য তৃণমূলের পক্ষ থেকে সভাপতি ও চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে শাওনি সিংহ রায়কে সরিয়ে অপূর্ব সরকারকে আনল তৃণমূল। শাওনিকে রাজ্য সম্পাদক পদে নিয়ে যাওয়া হয়েছে। এই জেলায় শাওনি বনাম হুমায়ুন কবিরের দ্বন্দ প্রায়ই প্রকাশ্যে এসেছে। তার জন্য বিরম্বনায় পড়তে হয়েছে দলকে। সোমবার এই বদলের পর তাকে স্বাগত জানিয়েছেন হুমায়ুন। এর পাশাপাশি সাংসদ মহুয়া মৈত্রকে নদীয়া-কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি করেছে তৃণমূল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া