রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hamidul Rahman: চোপড়া কাণ্ডে বিধায়ককে শোকজ, জমি কাণ্ডে নেতাকে বহিস্কার করল তৃণমূল

Riya Patra | ০২ জুলাই ২০২৪ ০০ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: চোপড়ায় যুগলকে মারধর এবং জলপাইগুড়িতে জমি কাণ্ডে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। প্রথম ঘটনায় বিধায়ককে শোকজ এবং দ্বিতীয়টিতে অভিযুক্ত ব্লক সভাপতিকে দল থেকে বহিস্কার করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে এখবর। 
চোপড়ার ঘটনায় ইতিমধ্যেই যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাস্তায় ফেলে 'তালিবানি' কায়দায় মারধর এবং ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের বক্তব্য ঘিরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। একটি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে রাস্তায় ফেলে এক তরুণ- তরুণীকে কঞ্চি দিয়ে পেটাচ্ছে অভিযুক্ত তাজিমুল ওরফে জেসিবি। এই তাজিমুল বিধায়কের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল.ইন। ঘটনা প্রসঙ্গে হামিদুল বলেছিলেন 'বিচার'টা একটু বেশি হয়ে গিয়েছে। যদিও হামিদুল পরে তাঁর বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। জানা গিয়েছে হামিদুলকে শোকজ-এর জবাব দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে। 
অন্যদিকে জলপাইগুড়িতে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দলীয় ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে বহিস্কার করল তৃণমূল। মঙ্গলবার জেলায় সাংবাদিক সম্মেলন করে এখবর জানিয়েছেন জেলা সভাপতি মহুয়া গোপ। দেবাশিস ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া