রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Sagardighi: দিনের আলোয় সাগরদিঘিতে ভরাট হচ্ছে প্রাচীন পুকুর

Riya Patra | ০২ জুলাই ২০২৪ ২১ : ৫১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা এলাকায় একটি শতাব্দী প্রাচীন পুকুর দিবালোকে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠল এলাকার কিছু মাটি মাফিয়া এবং স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। পুকুর ভরাটের খবর পেয়ে নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। ইতিমধ্যেই বিডিও গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য বিএলআরও-কে নির্দেশ দিয়েছেন। 
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদিঘি বিধানসভার হলদি গ্রামে হাজরা পুকুর নামে একটি বহু প্রাচীন পুকুর রয়েছে। পুকুরটির আয়তন প্রায় ১১ বিঘা। একাধিক ব্যক্তির মালিকানা রয়েছে ওই পুকুর এবং সংলগ্ন জমিতে। 
অভিযোগ পুকুরের মালিকানা নিয়ে বিবাদ থাকার সুযোগ নিয়ে স্থানীয় কিছু মাটি মাফিয়া গত কয়েকদিনে পুকুরটির প্রায় তিন বিঘা এলাকা জুড়ে মাটি ফেলে ভরাট করে ফেলেছেন। 
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, অনেকেই বাড়ির বিভিন্ন কাজে হাজরা পুকুরের জল ব্যবহার করে থাকেন। পাশাপাশি বেশি বৃষ্টি হলে নিকাশির জলও ওই পুকুরে গিয়ে পড়ে। পুকুরটি ভরাট হয়ে গেলে বর্ষাকালে এলাকার বড় অংশ জলে ডুবে যাবে বলে তাদের আশঙ্কা। মহিদুল শেখ নামে গ্রামের এক বাসিন্দা বলেন, 'আমার চাষের জমির উপর দিয়ে দিনের বেলা বড় বড় ট্রাক্টরে করে মাটি নিয়ে গিয়ে ওই পুকুরে ফেলা হয়েছে। আমি প্রতিবাদ করলে আমাকে হুমকি দিয়েছে এলাকার মাটি মাফিয়ার।' তাঁর দাবি, 'ঐ পুকুরের কিছুটা অংশে আমারও মালিকানা রয়েছে। কিন্তু মাটি মাফিয়া এবং স্থানীয় কয়েকজন নেতা আমার অনুমতির তোয়াক্কা না করে গায়ের জোরে মাটি ফেলে পুকুরটি ভরাট করছে।' 
গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতা অরূপ মন্ডল সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারছে না। 
তবে বেআইনিভাবে যে পুকুর ভরাট হয়েছে তা মেনে নিয়েছেন সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সাইফুল আলম। তিনি বলেন, 'আমি ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করে এসেছি। এরপর পঞ্চায়েত থেকে যা যা করার আমরা করব। যারা পুকুর ভরাটের কাজে যুক্ত ছিল বলে আমরা জানতে পেরেছে তাদের সকলকে পঞ্চায়েতে ডেকে পাঠানো হয়েছে।' অন্যদিকে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস বলেন,'আমি কাউকে পুকুর ভরাটের জন্য অনুমতি দিইনি।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া