বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | C V Ananda Bose: চোপড়া গেলেন না, শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে গেলেন রাজ্যপাল

Riya Patra | ০২ জুলাই ২০২৪ ১৯ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: চোপড়া যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত গেলেন না রাজ্যপাল। সূত্রের খবর তেমনটাই। চোপড়া কাণ্ডে উত্তাল রাজ্য, শুধু চোপড়া নয়, গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় পরপর গণপিটুনির ঘটনা ঘটেছে। দিল্লি থেকেই চোপড়ার নির্যাতিতাদের সঙ্গে দেখা করার জন্য শিলিগুড়ি আসেন সি ভি আনন্দ বোস। পরিকল্পনা ছিল বাগডোগরা থেকে সড়কপথে মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া যাবেন তিনি। কথা বলবেন নির্যাতিত যুগলের সঙ্গে। মঙ্গলবার চোপড়ায় পৌঁছনোর আগে, শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কথায় চোপড়ার ঘটনা। রাজ্যপাল বলেন, ভারতে মহিলারা দেবতা রূপে পুজিত হয়। কিন্তু বাংলায় দেখা যাচ্ছে, মহিলাদের সম্মান করা হচ্ছে না। তারপরেই সরাসরি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে রাজ্যপাল বলেন, 'রাজ্য সরকারের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখছি সরকারই মদত দিচ্ছে। এ রাজ্যে সরকার সমর্থিত হিংসা চলছে। এই বিষয় অত্যন্ত উদ্বেগের।' সূত্রের খবর, তবে শেষ পর্যন্ত চোপড়া যাননি তিনি। আচমকাই চোপড়া সফর বাতিল করে, মঙ্গলবার শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে গিয়েছেন তিনি। তবে কী কারণে আচমকা এই সিদ্ধান্ত তা প্রাথমিক ভাবে জানা না গেলেও, কয়েকঘন্টা পর জানা যায়, নির্যাতিতরাই সাক্ষাৎ করতে চাননি। তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যপাল বলেন, 'ওঁরা পরেও চাইলে আমার সঙ্গে কলকাতায় রাজভবনে গিয়ে দেখা করতে পারেন' প্রয়োজনে ভার্চুয়ালি কথা বলা সম্ভব বলেও জানিয়েছেন তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া