রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদের সুতি এলাকায় ব্যাপক বোমাবাজি, গ্রেপ্তার ১০

Kaushik Roy | ০১ জুলাই ২০২৪ ০০ : ২৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদপুরে সুতি থানার হারুয়া গ্রাম। সংঘর্ষকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে’। স্থানীয় সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে হারুয়া অঞ্চলের বর্তমান তৃণমূল সভাপতি কটা শেখ সুতির বর্তমান তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের বিপক্ষে ভোট করিয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই এলাকার তৃণমূল কংগ্রেসের তৎকালীন কার্যকরী সভাপতি মাশরেকুল শেখের সাথে কটা শেখের দ্বন্দ্ব শুরু হয়।

গত পঞ্চায়েত নির্বাচনে মাশরেকুলের নেতৃত্বে ১২টি আসনে জয়ী হন বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। পরে আরও দুটি থেকে জয়ী বিজেপি প্রার্থীদের সমর্থন নিয়ে বোর্ড দখল করে জোট। ১২টি আসন থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েও কটা শেখের অনুগামীদের বসতে পারে বিরোধী আসনে। নির্বাচনের কিছুদিন পর মাশরেকুল শেখ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সঙ্গে ছিলেন গ্রাম পঞায়েতের সকল সদস্যরাও। এরপর থেকেই গ্রাম পঞ্চায়েত এলাকা নিজেদের দখলে রাখাকে কেন্দ্র করে কটা শেখের সঙ্গে মাশরেকুল শেখের ঠান্ডা লড়াই চলছিল। সোমবার সকালে সংঘর্ষ বড় আকার ধারণ করে। এক গ্রামবাসী জানান, সোমবার সকালে ওই গ্রামের এমএলএ মোড়ের কাছে একটি দোকানে কিছু লোক বসে চা খাচ্ছিলেন। সেই সময় নবাব শেখ নামে এক যুবক এসে বোমাবাজি করে। এই ঘটনায় ১জন আহত হন। এরপরই ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া