বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০১ জুলাই ২০২৪ ২১ : ০০Kaushik Roy
কলেজে ভর্তির ক্ষেত্রে চলতি বছরে নয়া ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। ১৯ জুন কলেজে ভর্তির ক্ষেত্রে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬১টি কলেজে বিনামূল্যে আবেদন করা যাচ্ছে। যে কোনও জায়গা থেকেই কলেজে ভর্তির আবেদন করতে পারছেন পড়ুয়ারা। পোর্টাল চালুর পর থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রথম দু’দিনে আবেদন জমা পড়েছিল দু’লক্ষের বেশি। নয়া এই ভর্তির প্রক্রিয়া চালুর ক্ষেত্রে রাজ্য সরকার যে সফল তাতে সন্দেহ নেই। নিজস্ব কম্পিউটার থেকে তো বটেই, ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাজ্য জুড়ে বিভিন্ন সংগঠনের তরফে চালু করা হয়েছে ক্যাম্প। সেখানে বসেই পড়ুয়ারা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারছেন। পাশাপাশি, বিভিন্ন সাইবার ক্যাফেতে বসেও চলছে ফর্ম ফিল–আপ। উত্তর কলকাতার হেদুয়া এলাকার এক ক্যাম্পে বসে কলেজে ভর্তির আবেদন করছিলেন কৃষ্ণেন্দু মিত্র নামে এক ছাত্র। জানালেন, ‘আমার বি কম নিয়ে পড়ার ইচ্ছে। এই পোর্টালে রাজ্যের সব কলেজেই কী কী বিষয় রয়েছে দেখতে পারছি। সেটা একটা বড় সুবিধা। অ্যাকাউন্টসের সঙ্গে ভাল কম্বিনেশন কোন কলেজে রয়েছে দেখি, সেভাবেই আবেদন করব।’
উল্লেখ্য, স্নাতকস্তরে মোট ৭২১৭টি কোর্সের জন্য আবেদন করতে পারছেন পড়ুয়ারা। একজন পড়ুয়া মোট ২৫টি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। জিৎ সাহা নামে এক পড়ুয়ার বক্তব্য, ‘আমার দাদা যখন কলেজে ভর্তি হয়েছিল, তখন বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে ফর্ম ফিল–আপ করে তারপর ব্যাঙ্কে টাকা জমা দিতে হত। আমি তো এক জায়গায় বসেই বিভিন্ন কলেজে আবেদন করতে পারছি। এটা একটা বিরাট সুবিধা। তাছাড়া টাকাও লাগছে না’। কেন্দ্রীয় পোর্টালে আবেদন করার আগে একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে ফোন নম্বর এবং ই–মেল আইডি দিলে ওটিপি আসছে। সেই ওটিপি ওয়েবসাইটে দিলেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন। অনেক পড়ুয়া সেই রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছেন। প্রথম দিনেই প্রায় ৯০ হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। অঙ্কিতা ঘোষাল নামে এক ছাত্রীর কথায়, ‘আমি বিএসসি ডিগ্রি নিয়েই স্নাতক সম্পূর্ণ করতে চাই। মূল বিষয়ের সঙ্গে কী কী রাখব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তাই রেজিস্ট্রেশন করে স্টুডেন্ট আইডি–টা বানিয়ে রেখেছি।’ প্রথম ধাপে ৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। প্রথম কাউন্সেলিং শেষ হলে দ্বিতীয় ধাপে ফের ২৭ আগস্ট থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ