রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ফের গণপিটুনির ঘটনা রাজ্যে, তারকেশ্বরে যুবককে পিটিয়ে খুন

Kaushik Roy | ০১ জুলাই ২০২৪ ১৯ : ১৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চোর সন্দেহে ফের গণপিটুনির অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির তারকেশ্বরে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকা। জানা গিয়েছে, বেধড়ক মারধরে মৃত্যু হয়েছে বিশ্বজিৎ মান্না নামে এক যুবকের। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, দুই অভিযুক্ত বিকাশ সামন্ত এবং দেবকান্ত সামন্ত সম্পর্কে বিশ্বজিৎের আত্মীয়। রবিবার রাতে বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন বিশ্বজিৎকে ডেকে তুলে নিয়ে যায় দেবকান্ত। তাঁর দাবি, বিশ্বজিৎ তাদের বাড়িতে চুরি করেছে। এর জন্য বিশ্বজিৎের কাছে টাকাও দাবি করে দেবকান্ত। কিন্তু চুরির অভিযোগ অস্বীকার করে টাকা দিতে চায়নি বিশ্বজিৎ। এরপরেই মারধরের ঘটনা ঘটে। রাস্তায় ফেলে পাইপ দিয়ে বেধড়র মারধর করা হয়। মারের চোটে অজ্ঞান হয়ে পড়েন বিশ্বজিৎ।

তাঁর মা বারবার ছেলেকে ছেড়ে দেওয়ার কথা বললেও কোনো লাভ হয়নি। মৃতের দাদা অভিজিৎ সামন্তর দাবি, তাঁর ভাই চুরি করেনি। তা সত্ত্বেও তাঁকে মারধর করা হয়েছে। রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে বিশ্বজিৎকে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত বিকাশ সামন্তের স্ত্রী রেখা সামন্ত জানান, তাঁর স্বামী এবং ছেলে দেবকান্ত বিশ্বজিৎকে পাইপ দিয়ে মারধর করে। তাঁদের বাড়ি থেকে টাকা চুরি গিয়েছিল। সেই টাকা বিশ্বজিৎ চুরি করেছে এই অপবাদ দিয়ে মারধর করা হয় বলে জানিয়েছেন রেখা। তিনি জানান, যে টাকা চুরির অপবাদ দিয়ে বিশ্বজিৎকে মারধর করা হয় সেই টাকা পরে তাঁদের বাড়িতেই পাওয়া গিয়েছে। সোমবার সকালে বিকাশ সামন্তর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই নিয়ে রাজ্যে গত চার দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। বৌবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর একই ঘটনা ঘটল তারকেশ্বরে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া