রবিবার ১৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ৩০ জুন ২০২৪ ১৮ : ৫৪Sumit Chakraborty
গত বেশ কয়েক বছর আগে জঙ্গিপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাছে ভাগীরথী নদী বক্ষে একটি ছোট চর জেগে ওঠে। পরে জঙ্গিপুর পুরসভা বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে সেই চরটিকে সাজিয়ে তুলে সেখানে একটি পার্ক গড়ে তোলেন।
প্রতিদিন সকাল-সন্ধে জঙ্গিপুরের প্রচুর মানুষ সেই পার্কে যেমন হাঁটতে যান তেমনি অনেক মানুষের কাছে এটি অবসর সময় কাটানোর একটি জায়গা। শীতের মরশুমে অনেকেই পিকনিক করতে এই পার্কে আসেন।
কিন্তু অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে হঠাৎই জঙ্গিপুর পুরসভার আবর্জনা ভর্তি গাড়িগুলো শহরের বালিঘাটা-গুজুরপুরের ভাগাড়ে ময়লা না ফেলে রাতের অন্ধকারে পুরসভার নেতাজী সুভাষ দ্বীপে এসে আবর্জনা ফেলে যাচ্ছে। শনিবার রাতে একই কাজ হতে দেখে পথে নেমে আসেন এলাকার বাসিন্দারা।
এলাকার এক বাসিন্দার অভিযোগ- পুরসভা রাতের অন্ধকারে আবর্জনা ফেলে পার্কটি বন্ধ করে দিতে চাইছে এবং ভবিষ্যতে সেখানে বড় কোনও নির্মাণ কাজ করা হবে বলে তাদের অনুমান।
জঙ্গিপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর সুবীর রায় বলেন," শারীরিক অসুস্থতার জন্য আমি কয়েকদিন পুরসভাতে যেতে পারছি না। আমি শুনেছি সুভাষ দ্বীপের কাছে নাকি পুরসভার তরফ থেকে একটি বড় গর্ত করা হয়েছে এবং সেখানেই আবর্জনা ফেলা হচ্ছিল। তবে এই কাজ করার আগে আমার কাছ থেকে কোনও রকম অনুমতি নেওয়া হয়নি।"
বিজেপির জঙ্গিপুর সংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন," প্রতিদিন হাজার হাজার লোক ওই পার্কে যায়। পুরসভা কয়েক কোটি টাকা খরচ করে এটি নির্মাণ করেছিল। তৃণমূলের নেতারা ভাগাড়ের জায়গাও বিক্রি করে দিচ্ছেন। সেই কারণে এখন আর ভাগাড়ে ময়লা ফেলার জায়গা নেই। তাই তাদেরকে নতুন জায়গা খুঁজতে হচ্ছে।"
জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে বলেন ,"আমাকে না জানিয়ে পুরসভার কিছু কর্মী পার্কের একটি অংশে-যেখানে লোকজন যায়না - কিছু লিচু গাছের পাতা ফেলতে গিয়েছিল। আমি ঘটনাটি জানার পর তাদেরকে ফেরত চলে আসতে বলি। ওই পার্কে কোনও আবর্জনা ফেলে হবে না। "
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার