রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Horse Racing Competition: মিনাখাঁয় ৮৭ বছর ধরে চলছে ঘোড়দৌড় প্রতিযোগিতা ‌

Rajat Bose | ২৮ জুন ২০২৪ ১৯ : ৩৫Rajat Bose
স্বদেশ ভট্টাচার্য, মিনাখাঁ:‌ নাচ, গান, কবিতা দিয়ে নয়, রবীন্দ্রনাথ, নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হন ঘোড়া দৌড় মাঠে। অভিনব বলা যাবে না, বরং এটাই ঐতিহ্য হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর নলফা, ছয়ানি গ্রামে। প্রতি বছর ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মেতে ওঠেন মিনাখাঁর নলফা, ছয়ানি গ্রাম। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই উত্তর ২৪ পরগনার মিনাখাঁর নলফা,‌ ছয়ানি গ্রামে চলে আসছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সম্প্রতি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সেখানে প্রায় ৩০ জন প্রতিযোগী‌ ঘোড়া দৌড়ে অংশ নেন। নলফা–‌ছয়ানি ঘোড়া দৌড় কমিটির সম্পাদক একরামুল গাজি, সভাপতি কাওসার গাজি বলেন, ‘‌স্বাধীনতার আগে থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে। ৮৭ বছর ধরে চলছে এই প্রতিযোগিতা। আগে ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে ঘোড়া দৌড়ের আসর বসত মিনাখাঁ, বামনপুকুর লাগোয়া ছয়ানি ও নলফা গ্রামে। এখন সেটা ১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিনে হয়। এবারে নির্বাচনবিধি থাকায় ওই ২টো দিনের কোনওটাতেই করা সম্ভব হয়নি বলে ভোট মিটে গেলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।’‌ মিনাখাঁর বাসিন্দা প্রদ্যুৎ রায় বলেন, ‘‌এটা একটা গ্রামবাংলার প্রাচীন খেলা। সেই ঐতিহ্য বজায় রেখেছেন গ্রামের মানুষ। বহু মানুষের সমাগমে খেলার প্রাঙ্গণ উৎসবের চেহারা নেয়। নানা জিনিসের পশরা নিয়ে মেলা বসে যায়।’‌ নলফা–‌ছয়ানি ঘোড়া দৌড় কমিটির সম্পাদক একরামুল গাজি বলেন, ‘‌এখন মাঠে কোনও চাষ নেই। ২ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে ঘোড়া দৌড় হয়। দু’‌পাশের কয়েক লক্ষ মানুষ তা উপভোগ করেন। এবারে ৩০টি ঘোড়া নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। প্রথম পুরস্কার ছিল ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার, তৃতীয় পুরস্কার ৬ হাজার টাকা। এছাড়া অংশগ্রহণকারীদের সকলকে পুরস্কৃত করা হয়। সঙ্গে ২ দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’‌ 

ঘোড়দৌড় প্রতিযোগিতা মিনাখাঁর গ্রামে। ছবি:‌ প্রতিবেদক
‌‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া