রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে বোমা ফেটে গুরুতর জখম ২শিশু

Riya Patra | ২৬ জুন ২০২৪ ০১ : ৫৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেশি সুতলি বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হল দুই শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে মুর্শিদাবাদের লালগোলা থানার নসিপুর চাঁইপাড়া দিয়ার এলাকায়।  পুলিশ সূত্রে জানা গেছে, আহত দুই নাবালকের নাম দিয়া মন্ডল (১১) এবং অর্ক মন্ডল (১০)। তারা দুজনে স্থানীয় একটি স্কুলের তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রী ।  গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রছাত্রীকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। 
আহতের এক আত্মীয় গৌতম মন্ডল বলেন, 'আজ বিকেলে অর্ক এবং দিয়া নিজেরদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে খেলছিল। সেই সময় তারা বলের মতো কিছু একটি খুঁজে পায়। সেটিকে বল ভেবে খেলতে গিয়ে গেলে হঠাৎই প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে যায়। এই ঘটনায় দিয়া এবং অর্ক আহত হয়।' লালগোলা থানার এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্ত আমরা জানতে পেরেছি পরিত্যক্ত এই বাড়িটিতে একটি সুতলি বোমা ছিল। সেটিকে বল ভাবে খেলতে গিয়ে ওই দুই ছাত্রছাত্রী আহত হয়েছে। কিভাবে ওই বাড়িতে বোমা এল বা কারা রেখে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া