শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Bridge : বিপদজনক সেতু পরিদর্শন করলেন বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা

Sumit | ২৬ জুন ২০২৪ ০০ : ৪৬Sumit Chakraborty
অতীশ সেন, ডুয়ার্স : ভারত-ভুটান সংযোগকারী সড়কের উপর থাকা বিপজ্জনক সেতু পরিদর্শন করে গেলেন বর্ডার রোড অর্গানাইজেশন আধিকারিকেরা। ১৭ নম্বর জাতীয় সড়কের সঙ্গে ভারত-ভুটান সড়কের সংযোগস্থলে বানারহাট ব্লকের মোরাঘাট কালীমন্দির সংলগ্ন এলাকায় সেতুটি অবস্থিত। ভুটানের সামচী থেকে ভারত হয়ে বাংলাদেশে যাওয়া কয়েকশো পন্যবাহী গাড়ি ও বালি -পাথর বোঝাই ভারী ভারী ডাম্পার এই সেতু পেরিয়েই প্রতিদিন যাতায়াত করে। সেতুটির নিচের অংশের কংক্রিটের চাঙর ভেঙে লোহার রড বেড়িয়ে গিয়েছিল। পাশাপাশি হাতিনালার তীব্র জলস্রোতে সেতুটির পিলারের নিচের অংশের মাটি সরে আলগা হয়ে গিয়েছিল। সেতুটি ভেঙে পড়লে ভুটানের সামচীর সাথে বাংলাদেশে পন্য পরিবহনে যেমন সমস্যা হবে তেমনি তেলিপাড়া, গয়েরকাটা, বিন্নাগুড়ি, হলদিবাড়ি, মোরাঘাট প্রভৃতি এলাকার বাসিন্দাদের বানারহাটে আসার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে। 

ভারত-ভুটান এই সড়কটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে থাকা সেনাবাহিনীর অধিনস্থ সংস্থা 'বর্ডার রোড অর্গানাইজেশন' এর 'জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স' এর আধিকারিকেরা বুধবার ঘটনাস্থলে এসে সেতুটির অবস্থা খতিয়ে দেখলেন। উপস্থিত ছিলেন বানারহাট থানার আই.সি সমীর দেওসা। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স এর অধিকারিক সেতুটি পরিদর্শন এর পর জানান, সেতুর পিলারের সে সমস্ত অংশের মাটি প্রবল স্রোতে ধুয়ে গিয়েছে সে জায়গা মেরামত করে দেওয়া যাবে। তবে সেতুটির বিভিন্ন অংশের সিমেন্টের চাঙর ভেঙে রড বেড়িয়ে এসেছে। জল লেগে সেই রডে মরিচা ধরে গিয়েছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ফাঁটল। যা ক্ষতি হয়েছে তা মেরামত যোগ্য নয়। সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল বিপজ্জনক হতে পারে। তাই আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা হবে। সেতুটি দীর্ঘদিনের পুরানো, রাস্তা তৈরির আগেকার। এটি ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এর জন্য কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠানো হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া