সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ জুন ২০২৪ ০০ : ৩০Sumit Chakraborty
সাদা জামা কালো প্যান্ট পরে প্রতিদিন সকাল হলেই সাহিলকে দেখা যেত আদালত চত্ত্বরে অথবা চন্দননগর ঘাটে। তার বিরুদ্ধে অভিযোগ, সে নিজের ফেসবুকে নিজেকে উকিলে পরিচয় দেয়। চন্দননগরে আদালতে আসা অনেককেই সে এই ভাবে পরিচয় দিতে থাকে। সম্প্রতি বিষয়টি চন্দননগর আদালতের বার এ্যাসোসিয়েশনের নজরে আসে। তার পরেই বার অ্যাসোসিয়েশন তরফে চন্দননগর থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ প্রথমে অভিযুক্ত সহিলকে আটক করে। জিজ্ঞাসাবাদ করায় যথাযত কাগজাপত্র না দেখাতে পারায় তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে অভিযুক্তকে চন্দননগর আদালতের পেশ করা হয়।
চন্দননগর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শৈলেন্দ্রনাথ পাল জানিয়েছেন, সম্প্রতি তাঁর সহকর্মীরা তাঁকে জানায় যে ফেসবুকে একজন জুনিয়ার ল'ইয়ার চন্দননগর কোর্ট লিখে প্রচার করছে, অথচ সে উকিল নয়। অভিযোগ পাওয়ার পর ফেসবুক খুলে তিনি দেখেন অভিযোগ সত্য। ছেলেটি উকিল বা মহুরি কিছুই নয়। তারপর দেরি না করে তিনি সাহিলকে ডেকে পাঠান চন্দননগর কোর্টে। সে প্রথমে ফেসবুকের অ্যাকাউন্টটা তার নয় বলে অস্বীকার করে। কিছুক্ষণ পরে বলে ওটা তার অ্যাকাউন্ট, এবং ভুল স্বীকার করে ক্ষমা চায়। শৈলেন্দ্র বাবু বলেন , কিছু জিনিসের ক্ষমা হয় না। তাই তিনি চন্দননগর থানার আইসির কাছে একটি লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন তাকে কোর্টে তোলা হলে কোনও আইনজীবী তার হয়ে মামলা লড়েনি। তিনি বলেন, ছেলেটি আগে চন্দননগর কোর্টের একজন মুহুরির কাছে যাতায়াত করত। সেই মুহুরির মৃত্যুর পর থেকে ছেলেটি আর আসত না। কিছুদিন যাবৎ তাকে আবার কোর্টে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি দাবি করেছেন, শুধু হুগলি জেলা নয় হুগলি ছাড়াও নদিয়া, ব্যারাকপুর বিভিন্ন কোর্টে এই রকম ভূয়ো উকিল ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার