রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদের সালারে বিপুল জাল নোট উদ্ধার, গ্রেপ্তার দুই

Rajat Bose | ২৬ জুন ২০২৪ ২০ : ৩০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদ জেলার সম্পূর্ণ একটি নতুন ‘‌রুট’‌ দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে সালার থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই যুবক। ধৃতদের নাম মফিজুল শেখ (৪৫) এবং কালু শেখ (২৭)। ধৃত মফিজুলের বাড়ি কান্দি থানার চৈতন্যপুর এলাকায় এবং কালুর বাড়ি কান্দি থানার যশহরি গ্রামে। 
ধৃত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় জাল নোট। নোটগুলো সবই ৫০০ টাকা মূল্যের। ধৃত ব্যক্তিদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার কান্দি আদালতে তোলা হয়। সালার থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পাই কান্দি থানা এলাকার বাসিন্দা দুই যুবক একটি মোটরসাইকেলে করে বর্ধমান জেলার কাটোয়াতে কিছু জাল নোট পাচার করতে যাচ্ছে। দুই যুবককে কান্দি–কাটোয়া রাজ্য সড়কের উপর সালার থানার সীমান্তবর্তী এলাকা সালিন্দার কাছে আটক করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র তল্লাশি করতে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। 
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুই যুবক সম্প্রতি একজনের কাছ থেকে জাল নোটগুলো পেয়েছিল। মঙ্গলবার রাতে তারা কাটোয়াতে জাল নোটগুলো হস্তান্তর করতে যাচ্ছিল। 
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। 












নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া