রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উদ্বোধনের ৪ মাস পরেও নশিপুর ব্রিজ দিয়ে চালু হয়নি যাত্রীবাহী ট্রেন চলাচল, আন্দোলন শুরু

Pallabi Ghosh | ২৬ জুন ২০২৪ ১৯ : ৩৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডে: উদ্বোধনের পর প্রায় চার মাস পার হয়ে গেলেও এখনও মুর্শিদাবাদ জেলাতে ভাগীরথী নদীর উপর নশিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। দ্রুত এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরুর দাবিতে বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ স্টেশনের সামনে আন্দোলনে নেমেছে মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্টেশনের কাছে আমরণ অনশন শুরু করেছেন সংগঠনের সদস্য ফরাজ আলি নামে এক ব্যক্তি।
প্রসঙ্গত - ২০০৪ সালের ডিসেম্বর মাসে নশিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তবে পরবর্তী সময়ে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়াতে দীর্ঘদিন এই ব্রিজের কাজ বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলের তরফ থেকে দ্রুত গতিতে জমি জট মিটিয়ে রেললাইন পাতার কাজ শেষ করা হয় এবং গত ২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেল ব্রিজের উদ্বোধন করেন।
তবে মার্চ মাসে রেল ব্রিজের উদ্বোধন হয়ে গেলেও জুন মাসের শেষ সপ্তাহে সব এই ব্রিজ দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেনি। মুর্শিদাবাদের বহু মানুষের অভিযোগ- এই ব্রিজ তৈরি হওয়ার ফলে জেলাবাসীর কোনও লাভই হয়নি। প্রসঙ্গত- মুর্শিদাবাদের জেলার লালবাগ শহরের কাছে নশিপুর এলাকাতে এই ব্রিজ, শিয়ালদহ - লালগোলা শাখাকে আজিমগঞ্জ শাখার সাথে যুক্ত করেছে। এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার সময় বেশ কিছুটা কমবে বলে অনেকের ধারণা।
মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক শামসের খান বলেন, 'ব্রিজ উদ্বোধনের কয়েক মাস পার হয়ে গেল এখনও তার উপর দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলছে না। কেবলমাত্র কিছু মালগাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। দ্রুত এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর দাবিতে আজ থেকে আমরা আন্দোলনের শুরু করেছি। আমাদের সদস্য ফরাজ আলি আমরণ অনশন শুরু করেছেন।'
তিনি অভিযোগ করেন, 'আরপিএফ এবং রেলের আধিকারিকেরা আমাদেরকে মুর্শিদাবাদ চত্বরে স্টেশন চত্বরে আন্দোলন করার অনুমতি দিচ্ছে না। তাই এই গরমে আমরা রাস্তার ওপর ঠাঁই দাঁড়িয়ে আন্দোলন করছি।'
অন্যদিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নেই আন্দোলনকে 'ভন্ডামি' বলে দাবি করে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, 'রেলের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জুলাই মাস থেকে ওই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের সবুজ সঙ্কেত দেওয়ার আগে মালগাড়ি চালিয়ে কর্তৃপক্ষ দেখে নিতে চাইছে, লাইন কোথাও বসে যাচ্ছে কিনা বা লাইনে কোনও অংশে ত্রুটি রয়েছে কিনা। যদি কোথাও ত্রুটি থাকে তা ঠিক করে নেওয়া হচ্ছে। যাত্রীদের সুরক্ষার সাথে রেল কোনও সমঝোতা করতে রাজি নয়।'
তিনি বলেন, 'আর মাত্র কয়েকদিন পরই এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তাই দিনক্ষণ দেখে ওই সংগঠনের সদস্যরা এখন আন্দোলনে নেমেছে, যাতে তাঁরা প্রমাণ করতে পারেন তাদের আন্দোলনের ফলেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হল। এটা মিথ্যাচার এবং সাধারন মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া