সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshdabad: ‌‌মুর্শিদাবাদে বোমাবাজি, গ্রেপ্তার আট

Rajat Bose | ২৪ জুন ২০২৪ ০৩ : ১০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ এলাকা দখলকে কেন্দ্র করে সামশেরগঞ্জে তুমুল বোমাবাজি, আহত তৃণমূল কর্মী। গ্রেপ্তার ৮। 
তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে সোমবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার গাজিনগর–মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া গ্রাম। দুই গোষ্ঠীর বিবাদের সময় গ্রামে প্রচুর বোমাবাজি করা হয় বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মীর জালালুদ্দিন (৩৬) নামে এক যুবকের বোমার আঘাত লাগায় তাঁকে জঙ্গিপুর হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে দেওয়া হয়েছে। 
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘‌গ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।’‌ 
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে সোমবার বিকেলে সামশেরগঞ্জের মালঞ্চ সিংপাড়া এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে গালাগালি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই সময় এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে লক্ষ্য করে ইট পাটকেল এবং পরে বোমা এবং গুলি চালায় বলেও অভিযোগ উঠেছে। 
স্থানীয় এক বাসিন্দা জানান, গাজিনগর–মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকা কার দখলে থাকবে তা নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের সঙ্গে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের গোষ্ঠীর বিবাদ তুঙ্গে উঠেছে। গত ২১ তারিখে এই দুই গোষ্ঠীর লড়াইয়ে মহব্বতপুর গ্রামে নুর ইসলাম শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল গাজিনগর–মালঞ্চ গ্রাম পঞ্চায়েত। 
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির সময় তৃণমূল বিধায়ক অনুগামী মীর জালালউদ্দিন ওরফে ডাকু নামে এক তৃণমূল কর্মীর পায়ে বোমার আঘাত লাগে। গ্রামে উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া