সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শান্ত গলায় গোয়েন্দাদের উত্তর হবিবুল্লার,ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হচ্ছে তার ল্যাপটপ

Kaushik Roy | ২৪ জুন ২০২৪ ২১ : ১৮Kaushik Roy
বিভাস ভট্টাচার্য

কী আছে মহম্মদ হবিবুল্লার কম্পিউটারে? জানতে ফরেন্সিক পরীক্ষা করা হবে তার ল্যাপটপ। জঙ্গি সংগঠন 'শাহাদাত'-এর মূল পান্ডা হবিবুল্লাকে গত শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। কলেজ পড়ুয়া হবিবুল্লার বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ এই সংগঠনটির মূল পান্ডা হিসেবে সে জঙ্গি কার্যকলাপের জন্য যুবকদের নিয়োজিত করছিল। সংগঠনের প্রয়োজনে তুলছিল টাকা। যা ব্যবহার করা হত নাশকতামূলক কর্মকাণ্ডে। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। এসটিএফ-এর আধিকারিক বলেন, 'প্রাথমিক অবস্থায় ল্যাপটপ ঘেঁটে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তার থেকে ল্যাপটপে অনেক বেশি তথ্য আছে বলেই আমাদের অনুমান। এই মামলার আরও গভীরে যেতে আমাদের কাছে তার ল্যাপটপটি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই সিদ্ধান্ত হয়েছে ল্যাপটপটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।'

ইতিমধ্যেই আদালতের নির্দেশে হবিবুল্লাকে নিজেদের হেফাজতে পেয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফের গোয়েন্দারা। এবিষয়ে ওই আধিকারিক বলেন, 'এখনও পর্যন্ত হবিবুল্লাকে দেখে মনে হয়েছে সে অত্যন্ত ঠান্ডা মাথার 'খিলাড়ি'। কথায় বা আচার আচরণে অত্যন্ত ভদ্র। পয়েন্ট অনুযায়ী উত্তর। খাওয়া দাওয়া নিয়ে কোনও বায়না নেই। চোখ-মুখ দেখে বোঝাও যাবে না সে এই সংগঠনের মূল পান্ডা।' তবে হবিবুল্লাকে নিয়ে রাজ্যের আরও কিছু জায়গায় অভিযান চালাতে পারে এসটিএফ। ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে পেরেছেন রাজ্যের কয়েকটি জেলা যেমন হাওড়া ও নদীয়ায় হবিবুল্লা বেশ‌ কয়েকজনকে তাদের সংগঠনে নিয়োগ করেছিল। বিশ্বজুড়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া 'আল-কায়দা'র সিস্টার বা শাখা সংগঠন শাহাদাতের পান্ডা হবিবুল্লা বিদেশে কোন কোন জঙ্গি নেতার সংস্পর্শে এসেছিল সেটা জানাও এসটিএফের গোয়েন্দাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া