শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গঙ্গা চুক্তি পুনর্নবীকরণ সিদ্ধান্তের কঠোর সমালোচনা তৃণমূলের

Riya Patra | ২৩ জুন ২০২৪ ০০ : ২৮Riya Patra

বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠল তৃণমূল। আজ সকালে দলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। যদিও দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতি তাদের কোনও ক্ষোভ বা বিরোধিতা নেই। তবে রাজ্যের মানুষের সমস্যা তৈরি করার বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ জানাবে। বিষয়টি নিয়ে সংসদেও সরব হবেন তৃণমূল সাংসদরা।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গঙ্গা জলচুক্তি হয়। বাংলাদেশকে ন্যূনতম জল সরবরাহ সহ মোট ৩০ বছরের গ্যারান্টির উল্লেখ করা হয় চুক্তিতে। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে বাংলাদেশকে ফারাক্কা ব্যারাজ থেকে জল পেতে হলে চুক্তি পুনর্বনীকরণ করতে হবে। গতকাল দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের মধ্যে যে বিষয়গুলিতে আলোচনা হয়, তারমধ্যে ছিল গঙ্গা জল চুক্তি। দুই দেশের আলোচনায় এই চুক্তি পুনর্বনীকরণ করার সিদ্ধান্ত হয়। তারজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করবে দিল্লি। সেই কমিটি ঢাকায় গিয়ে সেদেশের কমিটির সঙ্গে আলোচনা করবে। তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে এই চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার বৈদেশিক চুক্তির ক্ষেত্রে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

দলের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "গতকাল দিল্লিতে বৈঠকে মোদি-হাসিনা বৈঠকে ফরাক্কা-গঙ্গা চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কি আমাদের রাজ্যে
বন্যা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি করবে না?" তৃণমূলের বক্তব্য, "আমাদের এই ব্যাপারে আগে জানানো হয়নি। এটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টির অংশীদার। এর আগের চুক্তি অনুযায়ী, আমাদের এখনও টাকা বকেয়া রাখা হয়েছে। গঙ্গা নদীর সংস্কার বন্ধ করে রাখা হয়েছে। ফলে বন্যা এবং ভূমিক্ষয় বাড়ছে। আমরা বহুবার এই বিষয়টি জানিয়েছি।" রাজ্যের শাসকদলের তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, "২০২৬ সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। গঙ্গা চুক্তির নিয়ম অনুযায়ী, পারষ্পরিক সমোঝাতার মাধ্যমে এই চুক্তি হওয়া উচিত। ২০১৭ সালে ফরাক্কা ব্যারাজ বন্ধ করে দেওয়ার দাবি করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কারণ, তাঁর দাবি ফরাক্কা ব্যারাজের কারণেই এই ব্যারাজ কোনও কাজে লাগে না এবং এরফলে প্রতি বছর বন্যা হয়। " প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় গঙ্গার তীরবর্তী এলাকায় ভূমিক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেই চিঠিতে জানান, ফরাক্কা ব্যারাজ তৈরির পর থেকেই গঙ্গার তীরবর্তী এলাকায় ভাঙন বেড়েছে এবং তারফলে কৃষি এবং সাধারণ মানুষের সম্পত্তির ব্যাপক ক্ষতি হচ্ছে। তৃণমূলের বিবৃতিতে বলা হয়েছে, "ভারতীয় সংবিধানের ২৫৩ ধারা অনুযায়ী, অন্যান্য দেশের সঙ্গে চুক্তি, সমঝোতা সংক্রান্ত বিষয়ে আইন তৈরির ক্ষমতা সংসদের। যদিও তিস্তা চুক্তিতে দেখা গিয়েছে, রাজ্য সরকার সহমত না হলে ভিন দেশের সঙ্গে জলচুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার কতটা অপারগ হতে পারে। পরে কেন্দ্রীয় সরকার জানায়, রাজ্য সহমত না হলে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে না।"

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এ ব্যাপারে বলেন, "বাংলার সঙ্গে কোনও আলোচনা না করে এই চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই চুক্তির অংশ। আমাদের আগের চুক্তির টাকাও মেটানো হয়নি। গঙ্গা নদীর সংস্কার বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বন্যা এবং ভূমিক্ষয় বাড়ছে। এটা বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া