বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুন ২০২৪ ২০ : ২১Pallabi Ghosh
তৃণমূল ব্লক সভাপতি বলেন, 'লোকসভা নির্বাচনের পর থেকে হুমায়ুন কবীর বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের জয়ের কৃতিত্ব তিনি একাই নিতে চাইছেন। কিন্তু হুমায়ুন কবীর নিজে তাঁর বিধানসভায় এলাকার ২৬২ টি বুথের একটিতেও সক্রিয়ভাবে ইউসুফ পাঠানের হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেননি। তার ফলে ইউসুফ পাঠানের জয়ের মার্জিন যা হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম হয়েছে।'
মুস্তাফিজুর অভিযোগ করেন, 'এবারের লোকসভা নির্বাচনের সময় ইদের উৎসব থাকায় সংখ্যালঘু মানুষদের জন্য যে কাপড় বরাদ্দ করা হয়েছিল বিধায়ক সেই কাপড় কংগ্রেস সমর্থকদেরকে দিয়েছিলেন। এমনকী ত্রাণের জন্য বরাদ্দ ত্রিপলও তিনি কংগ্রেসের লোকজনকেই দিয়েছেন।'
হুমায়ুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল ব্লক সভাপতি বলেন, 'আমাদের দলের বিধায়ক শক্তিপুরে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার জন্য সামাজিক ভারসাম্য নষ্ট হয়েছিল। আমাদের ধারনা এই কথা অধীর চৌধুরী, হুমায়ুনকে শিখিয়ে দিয়েছিলেন। অধীরবাবু ভেবেছিলেন এর ফলে ভোট কাটাকাটির সুবিধা তিনি পাবেন। কিন্তু হুমায়ুন কবীর ওই ধরনের বিতর্কিত মন্তব্য না করলে ইউসুফ পাঠান আরও বেশি ভোট পেতেন।'
হুমায়ুনের বিরুদ্ধে আরও অভিযোগ করে তৃণমূলের ব্লক সভাপতি বলেন, 'লোকসভা ভোটের দিন ভরতপুরের বিভিন্ন প্রান্তে দলের কর্মীরা আক্রান্ত হলেও হুমায়ুন কবীর কোনও খোঁজখবর নেননি। ইউসুফ পাঠানের জয়ের পর উনি সমস্ত কৃতিত্ব নিজে নিতে চাইছেন। আসলে উনি তৃণমূল প্রার্থীকে হারানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করেছেন। হুমায়ুন কবীর এখন মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। তাই সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে টিকে থাকতে চাইছেন। ওনার নিজেরই বিধায়ক পদ ছেড়ে দেওয়া উচিত। উনি যেভাবে দলের সাংগঠনিক চেয়ারম্যান এবং সভাপতিকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন তাতে সমস্ত স্তরের নেতৃত্বকেও উনি কালিমালিপ্ত করছেন।'
দলের ব্লক সভাপতির মন্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, 'এই ধরনের লোকেদেরকে আমি রাজনীতিতে পাগল-ছাগল বলে মনে করি। তাঁদের কথার জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব জানেন মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের কী গ্রহণযোগ্যতা আছে। তাই নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে দারাজ সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন।'
হুমায়ুন বলেন, 'আগামী দিন আমি ভরতপুরে সক্রিয় রাজনৈতিক কর্মসূচি করব এবং সেই কর্মসূচিতে যদি কোনও ব্লক সভাপতি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেই ব্লক সভাপতি এবং তাদেঁর সাঙ্গপাঙ্গদেরকে বহরমপুরে রাস্তার উপর ধরে পেটাব।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার