রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কাঁকসায় গ্রেপ্তার জঙ্গি সংগঠনের পান্ডা, ইউএপিএ ধারায় মামলা রুজু

Pallabi Ghosh | ২২ জুন ২০২৪ ০৩ : ৫০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। জঙ্গি সংগঠন 'শাহাদাত'-এর মূল পান্ডা ধরা পড়ল তাদের জালে। সংগঠনটি বাংলাদেশেও সক্রিয়। শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃত মহম্মদ হবিবুল্লা বলে এসটিএফ জানিয়েছে। সে ছিল 'আমীর' বা সংগঠনের প্রধান। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশের জালে এই সংগঠনের পাঁচজন সদস্য গ্রেপ্তার হয়।
এসটিএফ জানিয়েছে, নতুন এই সংগঠনটির সঙ্গে আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আল-কায়দা'র সঙ্গে ভালরকম যোগাযোগ আছে বা সংগঠনটি আল-কায়দার শাখা সংগঠন। সেইসঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের আরেকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম'-এর সঙ্গে।
জানা গিয়েছে, হবিবুল্লা পশ্চিম বর্ধমানের কাঁকসায় থাকত। বর্ধমানের একটি কলেজে চতুর্থ বর্ষের পড়ুয়া। তার বাড়ি থেকেই এদিন তাকে গ্রেপ্তার করেন এসটিএফের গোয়েন্দারা। তার কাজ ছিল সংগঠনের জন্য সদস্য নিয়োগ করা এবং টাকা তোলা। ফেসবুক বা বিভিন্ন অ্যাপের সাহায্যে এরা যুবকদের নিজেদের দিকে আকৃষ্ট করছিল বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। অনেকদিন ধরেই হবিবুল্লার ওপর নজর রেখে চলছিল এসটিএফ। এই সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে 'বিপ' নামে একটি অ্যাপ-এর সাহায্যে যোগাযোগ রক্ষা করে চলত। এই রাজ্যে নদিয়া এবং হাওড়াতে সংগঠনের আরও কয়েকজন সদস্য লুকিয়ে থাকতে পারে বলে এসটিএফের অনুমান। ভারত ও বাংলাদেশ, দু'দেশেই অন্তর্ঘাতমূলক কাজকর্ম করতে এরা প্রস্তুতি নিচ্ছিল। ধৃতকে জেরা করে এই সংগঠনের আরও কে বা কারা আছে সেবিষয়ে খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া