সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ জুন ২০২৪ ২১ : ২৩Sumit Chakraborty
সুতি থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সুতি -২ পঞ্চায়েত সমিতির নারী-শিশু কল্যাণ এবং ত্রাণ কর্মাধ্যক্ষ জাইনুরনেশা বিবির স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা সোহরাব আলির সঙ্গে স্থানীয় কংগ্রেস নেতা হারুণ শেখ গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। দুই গোষ্ঠীর বিবাদে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে সুতির মহলদারপাড়া গ্রাম।
শনিবার দুপুরে হঠাৎই ফের একবার পুরোন বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয়। ঘটনার খবর পেয়ে সুতি থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন," হারুণ শেখ কংগ্রেস দল করে। সে একটি খুনের ঘটনার আসামী। পুলিশের গ্রেপ্তারি এড়াতে সে বেশ কিছুদিন ধরে এলাকা ছাড়া হয়েছিল। কিন্তু ফের এলাকায় ঢুকে অশান্তি করার চেষ্টা করছে। "
অন্যদিকে তৃণমূল নেতা সোহরাব আলি বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন," শুক্রবার সকালে গ্রামে টুনু শেখের সঙ্গে হারুণ শেখের পরিবারের বিবাদ হয়। সেই সময়ে রাইদুল শেখ এবং পঞ্চ শেখ নামে দু'জনকে মারধর করা হয়। পরে সুতি থানার পুলিশ গ্রামে গিয়ে একজনকে আটক করলে দুই গোষ্ঠীর বিবাদ আরও বড় আকার ধারণ করে।"
তৃণমূল নেতা সোহরাব দাবি করেন," টুনু এবং হারুণ দুজনেই কংগ্রেস সমর্থক। ওই দুই গোষ্ঠীর লোকেরা গ্রামে বোমাবাজি করেছে।"
যদিও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল নেতা সোহরাব গোষ্ঠীর অত্যাচারে দীর্ঘদিন ধরে হারুণ শেখ সহ আরও বেশ কিছু কংগ্রেস পরিবার গ্রামে ঢুকতে পারে না। সোহরাবের লোকেরা মহলদারপাড়াতে কংগ্রেসের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে। তৃণমূলের লোকেরাই এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এবং গ্রাম নিজেদের দখলে রাখতে বোমাবাজি করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার